নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে শেখ হাসিনার নামে আরও একটি হত্যা মামলা

সোনারগাঁয়ে শেখ হাসিনার নামে আরও একটি হত্যা মামলা

প্রকাশিতঃ

সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীরাও আসামী!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশের গুলিতে নিহতদের পরিবারের পক্ষ থেকে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে থানাগুলোতে। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দায়েরকৃত এসব মামলায় আসামী করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের। তবে, ব্যক্তিগত শত্রুতার জেরে এসব মামলায় এবার সাংবাদিক, নিরীহ জনগণ ও বিএনপি নেতাকর্মীদেরকেও আসামী করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

শনিবার(২৪ আগস্ট) সোনারগাঁ থানায় আরোও একটি হত্যা মামলা দায়ের করা হয়।এতে বাদী হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইব্রাহিমের পিতা মোঃ হানিফ।

 

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান,নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার, স্থানীয় সাংবাদিক,বিএনপি নেতাকর্মীসহ ২৩৫ জনকে আসামি করা হয়েছে। সেই সাথে ৫০/৬০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

 

মামলায় তিনি উল্লেখ করেন গত ১৯ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে কাঁচপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও ৫০-৬০ জন দুষ্কৃতিকারীর ছোড়া গুলি তার ছেলে ইব্রাহিমের মাথায় লেগে বাহির হয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে ডাক্তার মৃত ঘোষনা করে।

 

এদিকে সোনারগাঁ থানায় দায়ের হওয়া মামলাকে মিথ্যা ও হয়রানীমূলক দাবী করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একজন অধ্যক্ষ। গতকাল রোববার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি । ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড.নুরে আলম লিখিত বক্তব্য এ মামলা প্রত্যাহারে দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদ বিন ইমজিয়াজ বকুল, সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক গোলাম মর্তুজা কাজল।

 

লিখিত বক্তব্যে ড. নুরে আলম বলেন, তিনি বিএনপির রাজনৈতিক পরিবারের সন্তান। ছাত্রজীবনে ৮৮-৮৯ সালে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে আ. ফ.ম  বাহাউদ্দিন হলের ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলেন। ১৯৯৩-৯৪ সালে সোনারগাঁ ছাত্রদলের আহবায়ক ছিলেন। সোনারগাঁ ছাত্রদলকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০২৩ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন

করেন। ২০০৮ সাল থেকে বিএনপি দলীয় সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রতিষ্ঠিত সরদার আজমত আলী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তিনি বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাঁচপুর ব্রীজের ঢালুতে আওয়ামীলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ, দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করেন। সেখানে ইব্রাহিম নামের এক যুবক মারা যায়। ওই ঘটনায় গত ২৩ আগষ্ট নিহতের বাবা মো. হানিফ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন । ওই মামলায় ২৮ নম্বর আসামী হিসেবে তাকে অর্ন্তভূক্ত করা হয়েছে। বিএনপির একটি অংশ ঈশ্বার্ণিত হয়ে তাকে এ মামলা উদ্দেশ্যে প্রণোদিতভাবে জড়িয়েছে। এ মামলা তদন্ত করে যাঁরা জড়িত নয় তাদের নাম প্রত্যাহারের দাবি জানান তিনি।

 

অপর দিকে উপজেলার ৪ জন সাংবাদিককে এ মামলায় জড়ানোতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

 

জাতীয় দৈনিক বাংলা একাত্তর এর সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ বলেন,আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশে এই মামলায় উদ্দেশ্যমূলকভাবে হয়রানী করার জন্য জড়িয়েছেন। অবিলম্বে এই মামলা থেকে নিজ দায়িত্বে তার নামসহ সকল সাংবাদিকের নাম প্রত্যাহার করানোর জন্য জোর দাবী জানাচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!