নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বন্দরে নারী গৃহকর্ত্রীকে পিটিয়ে ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট
জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পারুলের
শিশু রামিসা ধর্ষণ-হত্যা : সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
মাদক কারবারের অভিযোগে নির্যাতন, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে?
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর আত্মসমর্পন

সোনারগাঁয়ে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর আত্মসমর্পন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধুকে  শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন শেষে রোববার তার মৃত্যু হয়।

 

গত মঙ্গলবার শশুর বাড়ি জামপুর ইউনিয়নের পেচাইন এলাকা থেকে বাঁধন আক্তার (১৮) নামের ওই গৃহবধুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

নিহতের পরিবারের দাবি, স্বামী রাকিব বাঁধন আক্তারকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করে, তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

 

তবে এ ঘটনায় স্বামী রাকিব হোসেন ঘটনার দিন থানায় গিয়ে আত্মসর্ম্পন করে। পরদিন বুধবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

নিহত গৃহবধু রাউতগাঁও  গ্রামের মো. বাদল মিয়ার মেয়ে। ছয় মাস আগে পার্শ্ববর্তী পেচাইন গ্রামের মো. রাকিব (৩০) এর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়। তিনি চার মাসের অন্তঃসত্তা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।

 

নিহতের বাবা বাদল মিয়া জানান, তার মেয়ের শশুর বাড়ি পেচাইন গ্রাম থেকে ফোনের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে বাঁধন অসুস্থ। পরে তারা শ্বশুরবাড়িতে গিয়ে বাঁধনের ননদ ও তার স্বামী ছাড়া কাউকে পাননি। তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢামেকে চার দিন চিকিৎসাধীন থেকে রোববার বিকেলে তার মৃত্যু হয়। তার দাবি পারিবারিক কলহের জের ধরে তার মেয়েকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করেছে নিহতের স্বামী। তার মেয়ের মৃত্যুর বিচার দাবি করেন তিনি।

 

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, গৃহবধুকে গলা চেপে আহত করার পর স্বামী থানায় এসে নিজেই ধরা দিয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!