নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে সড়ক ও জনপদের জায়গা ও ড্রেন ভরাট করে দখলের অভিযোগ

সোনারগাঁয়ে সড়ক ও জনপদের জায়গা ও ড্রেন ভরাট করে দখলের অভিযোগ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের সড়ক ও জনপদের জায়গা ও ড্রেন দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় চরমেনিখালী মৌজায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের সওজের জায়গায় জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাট করে স্থাপনা তৈরী করছে হাবিবপুর এলাকার মৃত মহারাজ মিয়ার ছেলে জিলানী ও আ:কাদের গংরা।

স্থানীয় বাসিন্দারা জানান,মোগরাপাড়া চৌরাস্তা এলাকাটি জনবহুল ও গণবসতি পূর্ণ এলাকা। এই এলাকার পয়ঃনিষ্কাশনের পানি,বনবিভাগ,পাবলিক টয়লেট সহ কাচাবাজারের পানি এই ড্রেন দিয়ে মেনি খালি খালে পড়তো। অবৈধ বালু ভরাটের কারণে ড্রেনেজ ব্যবস্থাটি বিনষ্ট হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় হাটু পানি জমে গিয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি করে। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি কর্মজীবী মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় কবলিত হয়। দিনের পর দিন জলাবদ্ধতার ফলে জমে থাকা ময়লা আবর্জনায় জনজীবন বিপর্যস্ত।

সরকারী জায়গা ও ড্রেন দখলকারী জিলানী ও আ:কাদের গংদের এসব কাজে বাঁধা দিলে এলাকাবাসীর বিরুদ্ধে থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে তারা।

জিলানী গংদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্ত করতে যাওয়া এসআই আল ইসলাম জানান,জিলানী এবং তাদের কয়েকজন লোক সরকারী জমির পাশাপাশি ড্রেন ভরাট করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এলাকার কয়েকজন ব্যক্তি তাদের বাঁধা দেয়,মূলত বাধাঁদানকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এখানে এসে ড্রেন ভরাটের বিষয়টির সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে অভিযুক্ত জিলানীর কাছে জানতে চাইলে তিনি বলেন সরকারী জায়গার সাথে আমাদের পৈতৃক সম্পত্তি রয়েছে। সেই সুবাদে আমরা সরকারী জায়গা সহ ড্রেন ভরাট করেছি।তবে সরকার যদি প্রয়োজন মনে করে আমরা সরকারী জায়গা ছেড়ে দিবো।

সোনারগাঁ উপজেলার সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন,যেহেতু সেই জমিটি সড়ক ও জনপদের সেহেতু আমি সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করে জলাবদ্ধতা নিরসনে সরকারী ড্রেন সচল করার ব্যবস্থা নেয়ার কথা বলবো।

সড়ক ও জনপদের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন সরকারী জায়গা বা ড্রেন কাউকেই দখল করতে দেয়া হবে না। বিষয়টি তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!