নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে সাবেক ওসি ও এস আইয়ের বিরুদ্ধে করা মামলার স্বাক্ষীদের রাতভর থানায় আটক রেখে নির্যাতনের অভিযোগ

সোনারগাঁয়ে সাবেক ওসি ও এস আইয়ের বিরুদ্ধে করা মামলার স্বাক্ষীদের রাতভর থানায় আটক রেখে নির্যাতনের অভিযোগ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter
জাগো নারায়ণগঞ্জ :

সোনারগাও থানার ওসি ও এসআই এর বিরুদ্ধে করা হেফাজতে নির্যাতনের আলোচিত মামলার সাক্ষীদের স্বাক্ষী হাজিরের তারিখের একদিন আগে থানায় নিয়ে সারারাত আটক রেখে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

জানা গেছে,  পুলিশী হয়রানী ও হুমকি থেকে বাচঁতে গত ১৯ মে বাদী আনিসুর রহমান আলমগীর বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে বাদী ও সাক্ষীদের নিরাপত্তা বিধান ও আসামী হয়েও সাবেক ওসি মোরশেদ আলম আদালতের প্রথম বেঞ্চে বসে থাকার বিষয় বিজ্ঞ আদালতকে অবহিত করেন। আদালত বাদীর আবেদন মঞ্জুর করে সাক্ষীদের নিরাপত্তা বিধানের জন্য সোনারগাঁও থানার ওসিকে নির্দেশ দেন।

এদিকে, সাক্ষীদের নিরাপত্তা বিধানে আদালতের নির্দেশ থাকার পরও  সোনারগাঁও থানা পুলিশ স্বাক্ষী হাজিরের তারিখের একদিন আগে ২ জুন রবিবার বিকাল ৫টার দিকে সোনারগাঁও থানার এসআই ইমরান ও অন্য একজন এসআই দিয়ে  বাদী আনিসুর রহমান আলমগীর, স্বাক্ষী সৈয়দ মশিউর রহমান শামীম ও স্বাক্ষী জাহিদুল ইসলাম স্বপন’কে থানায় ডেকে নিয়ে সারারাত আটকে রেখে প্রচন্ড মানসিক নির্যাতন করে।

জানা গেছে, ২০১৮ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চিলারবাগ এলাকার মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান আলমগীর বাদী হয়ে জেলা ও দায়রা জজ নারায়গঞ্জ এ সোনারগাঁও থানার তৎকালীণ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ও সেকেন্ড অফিসার সাধন বসাকের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি গ্রহন করে বিচার বিভাগীয় অনুসন্ধানের নির্দেশ দেন। বিচার বিভাগীয় অনুসন্ধানে ঘটনা প্রমান হলে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই মামলায় আগামীকাল ৩ জুন আদালতে স্বাক্ষীদের সাক্ষ্য দেওয়ার তারিখ নির্ধারণ আছে। গত ডেইটে এই মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী বাবুল বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেন।

স্বাক্ষী জাহিদুল ইসলাম স্বপন  সোনারগাঁও দর্পণ’কে জানায়, আগামীকাল আমাদের মামলার স্বাক্ষ্যগ্রহণের তারিখ। আমরা আদালতে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু ওসি সাহেব মামলার বিষয়ে আমাদের সাথে কথা বলবেন এমন কথা বলে বিকালে থানায় এনে আমাদের আটকে রেখেছেন। এখানে রাতে না খেয়ে, আমি (স্বপন) ডায়বেটিকের রোগী। প্রতিদিন দুই বেলা ইনস্যুলিন নিতে হয়। অথচ থানায় সারারাত মশার কামড় খাইয়ে আর ক্ষুধার্ত রেখে পুলিশ আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার এসআই ইমরান বলেন, পুলিশ আদালতের নির্দেশ পালন করেছে মাত্র। এক প্রশ্নের জবাবে ইমরান বলেন, বিগত দিনে তারা স্বাক্ষী না দেওয়ায় মাননীয় আদালত পরোয়ানা জারি করেছেন। আমরা আদালতের নির্দেশ পালন করেছি মাত্র।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী খন্দকার মাজেদুল ইসলাম সম্রাট জানায়, পুলিশী হয়রানী ও হুমকি থেকে বাচঁতে গত মে মাসের ১৯ তারিখ বাদী বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে বাদী ও সাক্ষীদের নিরাপত্তা বিধান ও আসামী হয়েও সাবেক ওসি মোরশেদ আলম আদালতের প্রথম বেঞ্চে বসে থাকার বিষয় বিজ্ঞ আদালতকে অবহিত করেন। আদালত সাক্ষীদের নিরাপত্তা বিধানের জন্য সোনারগাঁও থানার ওসিকে নির্দেশ দেন। তারপরও সোনারগাঁও থানা পুলিশ সাক্ষীদের গ্রেফতার করে সারারাত আটক রেখে যে মানসিক ও শারিরীক নির্যাতন করেছে তা শুধু আইন পরিপন্থী নয়, তা একটি অপরাধ। বাদী ও সাক্ষীগন এই বিষয় নিয়ে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে  মামলা করতে পারবে বা পুরো বিষয় নিয়ে প্রয়োজনে উচ্চ আদালতে রিট করতে পারবে।

এ বিষয়ে বাদী পক্ষের আরেক আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন বলেন, গত পাঁচ বছরে সোনারগাঁও থানা পুলিশ একটি মামলার সাক্ষীদের সারারাত আটক করে আদালতে উপস্হাপন করেছে এমন একটি ঘটনা দেখাতে পারবে না। এই মামলায় সোনারগাঁও থানা পুলিশ যা করেছে তা কল্পনাতেও সমর্থন করা যায় না। এক কথায় ক্ষমতার চরম অপব্যবহার। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া উচিত।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!