নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৫শত পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।এসময় মাদক কাজে ব্যবহিত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ার চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ।
আটকৃতরা হলোঃ- জহুরা বেগম (৩৫), স্বামী মতু আবুল কালাম এবং তাছিয়া নুর (১৯), পিতা মফিজুল। তারা উভয়েই কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার বাসিন্দা। অপর আটক ব্যক্তি মোঃ বিপুল হোসেন (৩৭), পিতা বেলাল হোসেন। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাঠেরপুল মঠপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল হাসান খাঁন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়, এসময় তাদের কাছ থেকে ২৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ২৮-২৬৮৪।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ঘটনায় জড়িতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।




