নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ অংশে তীব্র যানজট
ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
Next
Prev
প্রচ্ছদ
‘রূপান্তর’ নিয়ে উত্তপ্ত নাট্যাঙ্গন

‘রূপান্তর’ নিয়ে উত্তপ্ত নাট্যাঙ্গন

প্রকাশিতঃ
ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়ায় সোমবার প্রকাশিত হয় নাটক ‘রূপান্তর’। হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে এই নাটকে। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক। কিন্তু নাটকটি প্রচারের একদিন না পেরোতেই সমালোচনার মুখে পড়ে।
‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে প্রমোট করার অভিযোগ করেন দর্শকের একাংশ। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনায় পড়ে গত ১৬ এপ্রিল ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় ‘রূপান্তর’ নাটকটি। শেষ হয়নি নাটকটি নিয়ে কথা চালাচালি। নাটকটি নিয়ে যেমন সমালোচনা চলছে, তেমনই অনেকেই পক্ষে কথা বলছেন।
‘রূপান্তর’ নাটকের গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে কেন্দ্র করে। যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা-মা কে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন অনাথ আশ্রমে। চিত্রকর হিসেবে পেয়েছেন খ্যাতি। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, তাকে দিয়ে সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায়, তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন।
নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। যারা কথা বলছে তারা হয়তো না দেখেই কথা বলছে, নাটকটি দেখলে স্পষ্ট হবে আমি কী বলতে চেয়েছি। আমি মূলত একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি।’ অভিনেতা জোভান সময়ের আলোকে বলেন, ‘আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তা হলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয় না তারা দেখে সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে।’
নাটকটিতে অভিনয়ের কারণে জোভানের বিরুদ্ধেও দেওয়া হয়েছে বয়কটের ডাক। এমন আচরণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন এই অভিনেতা।
তিনি বলেন, ‘নাটকটি নিয়ে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। তবে প্রচুর মন্তব্য করা হচ্ছে আমাকে নিয়ে। ভাবছি দুয়েক দিন পর বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেব। ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাব সবাইকে।’ এদিকে ‘রূপান্তর’ নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, ‘উক্ত বিষয়ে ওয়ালটন কর্তৃপক্ষ অবহিত ছিল না। অনাকাংখিত এই বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ দুঃখ প্রকাশ করছে। এই নাটকে বিজ্ঞাপন ব্যবহার করায় বিজ্ঞাপনী সংস্থা ‘লোকাল বাস এন্টারটেইনমেন্ট’কে আইনি নোটিসও পাঠিয়েছে ওয়ালটন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!