নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নিয়মিত খাচ্ছেন ইনস্ট্যান্ট নুডলস? জেনে নিন স্বাস্থ্যঝুঁকি

নিয়মিত খাচ্ছেন ইনস্ট্যান্ট নুডলস? জেনে নিন স্বাস্থ্যঝুঁকি

প্রকাশিতঃ

ব্যস্ত জীবনযাত্রায় সময় বাঁচাতে অনেকেই নিয়মিত ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থাকেন। সহজ প্রস্তুতপ্রণালীতে এটি কয়েক মিনিটেই তৈরি হয়ে যায়। বিশেষ করে কোরিয়ান নুডলসের জনপ্রিয়তার কারণে এখন বাজারে ইনস্ট্যান্ট নুডলসের বৈচিত্র্যও অনেক বেড়েছে। তবে দীর্ঘদিন নিয়মিত এই ধরনের প্রক্রিয়াজাত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করছেন পুষ্টিবিদ ও চিকিৎসকেরা।

কী থাকে ইনস্ট্যান্ট নুডলসে?
আগে সাধারণত ময়দা দিয়ে তৈরি হতো নুডলস, এখন আটার তৈরি বা শাকসবজি মেশানো নুডলসও পাওয়া যায়। তবুও এগুলো মূলত প্রক্রিয়াজাত খাদ্য। অধিকাংশ নুডলস প্যাকেটে থাকে উচ্চমাত্রায় লবণ (সোডিয়াম), কৃত্রিম ফ্লেভার, রং ও প্রিজারভেটিভ।

স্বাস্থ্যঝুঁকি কোথায়?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ২,০০০ মিলিগ্রামের বেশি সোডিয়াম (লবণ) খাওয়া উচিত নয়।

অথচ একটি ইনস্ট্যান্ট নুডলস প্যাকেটেই থাকে প্রায় ৬০০ থেকে ১,৫০০ মিলিগ্রাম লবণ। নিয়মিত অতিরিক্ত সোডিয়াম গ্রহণে হৃদযন্ত্র ও কিডনির ওপর চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ ধরনের নুডলসে ফাইবার ও প্রোটিনের পরিমাণ খুবই কম। ফলে পেট ভরলেও শরীরের প্রয়োজনীয় পুষ্টি মেটে না।

হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের মত।

পুষ্টিবিদদের পরামর্শ
মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, তবে ইনস্ট্যান্ট নুডলস যেন দৈনিক খাদ্য তালিকার অংশ না হয়। বেছে নিতে হবে ঘরে তৈরি, তাজা ও পুষ্টিকর খাবার। যা শরীরের চাহিদা পূরণ করে এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য রক্ষা করে।

সূত্র : এই সময়

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!