শীতের আগের এই সময়ে বাজারে পাওয়া যায় মিষ্টি স্বাদের পানিফল। পুরো বছর পাওয়া না গেলেও, শীতে যখন হাতের কাছে আসে, তখন অবশ্যই খাওয়া উচিত। কারণ, পানিফলের পুষ্টিগুণ অসংখ্য। পানিফলে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম; প্রতি ১০০ গ্রামে ৫৮৪ মিলিগ্রাম।
এ ছাড়া এতে আছে প্রোটিন, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন বি-৬, ম্যাঙ্গানিজ ও কপার। এ ফলের পানির পরিমাণ বেশি হওয়ায় শরীরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
তবে পুষ্টিগুণের সঙ্গে সঙ্গে কিছু সতর্কতাও রয়েছে। সবার জন্য পানিফল নিরাপদ নয়।
পানিফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন যারা :
১। যারা ডায়াবেটিস বা ইনসুলিন রেসিস্ট্যান্সে ভুগছেন, কারণ এই ফলের কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে।
২। যাদের কিডনির সমস্যা আছে – কারণ পটাসিয়ামের পরিমাণ বেশি, যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে।
৩। যাদের হজমে সমস্যা রয়েছে – এই ফলের ফাইবার অনেক, তাই গ্যাস, পেটফাঁপা বা আইবিএসের মতো সমস্যা হতে পারে।
৪। যাদের অ্যালার্জি আছে – যেকোনো ধরনের অ্যালার্জি থাকলে পানিফল এড়িয়ে চলুন।
৫।
রক্ত পাতলা করার ওষুধ নিচ্ছেন – এমন ক্ষেত্রে পানিফল খাওয়া ঠিক নয়।
পানিফল স্বাস্থ্যকর, তবে নিজের শারীরিক অবস্থা অনুযায়ী খাওয়াই নিরাপদ।
সূত্র : এই সময়




