নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
যে কারনে কম বয়সিদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি?

যে কারনে কম বয়সিদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি?

প্রকাশিতঃ

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মৃত্যু হৃদরোগের কারণে হয়ে থাকে। এর আগে এই রোগটি বয়স্কদের মধ্যে দেখা গেলেও বর্তমানে কম বয়সিরাও সহজেই এই হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। কেন এই সমস্যাটি অল্প বয়সেই হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, এর নেপথ্যে রয়েছে অস্বাস্থ্যকর জীবনধারা। দীর্ঘদিন ধরেই একটি অস্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করলে আপনার প্রাণ পর্যন্ত যেতে পারে।

তাই সুস্থ থাকতে স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন খাবার খাওয়ার সময় আমাদের কিছু কাজ বদ-অভ্যাসে পরিণত হয়েছে। এই বদ-অভ্যাসগুলো আমাদের প্রাণও নিতে পারে। তাই খাবার খাওয়ার সময় এসব অভ্যাস ত্যাগ করাই ভালো।

চলুন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক, প্রতিদিনের এমন কিছু খাদ্যাভ্যাস সম্পর্কে যা আপনার হার্টের জন্য খুবই ক্ষতিকর। এই খাদ্যাভ্যাস হার্ট অ্যাটাকের কারণ হয়ে উঠতে পারে। পাশাপাশি আরো অনেক গুরুতর রোগের কারণ হয়ে দাঁড়াতেও পারে।

খুব বেশি লবণ

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত লবণ খাওয়া কখনই ভালো নয়।

অতিরিক্ত লবণ খাওয়া শরীরের উচ্চ রক্তচাপের সমস্যা সৃষ্টি করে, যা হৃদরোগের একটি বড় কারণ। আল্ট্রা প্রক্রিয়াজাত খাবারে উচ্চ লবণ থাকে। এমন পরিস্থিতিতে আপনার খাদ্যতালিকায় টাটকা খাবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন এবং আপনার খাদ্যতালিকায় লবণের পরিমাণ কমাতে বিকল্প হিসেবে কিছু ভেষজ ও মশলা ব্যবহার করতে পারেন।

খুব বেশি চিনি

অতিরিক্ত চিনি আপনার ওজন বৃদ্ধির পাশাপাশি টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। যা আপনার হৃদরোগের একটি প্রধান ঝুঁকির কারণ।

সোডা, ক্যান্ডি, পেস্ট্রি ও অন্যান্য মিষ্টি জাতীয় খাবারগুলো সুস্বাদু হতে পারে, তবে সেগুলো সীমিত পরিমাণে খাওয়া উচিত। এর পরিবর্তে আপনার মিষ্টি খাওয়ার প্রবণতা মেটাতে যতটা সম্ভব ফাইবার সমৃদ্ধ টাটকা ফল খাওয়া উচিত।

স্যাচুরেটেড ট্রান্স ফ্যাট

স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়াতেও বড় ভূমিকা পালন করে। এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এই কারণেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা লাল মাংস, পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য ও হাইড্রোজেনেটেড তেল থেকে তৈরি খাবার সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এর পরিবর্তে মনোস্যাচুরেটেড পলিআনস্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবারের বিকল্প বেছে নিতে পারেন। (যেমন- আখরোট, বাদাম, আলিভ তেল ও অ্যাভোকাডো)।

উচ্চ প্রোটিন খাদ্য

প্রোটিন আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর অত্যধিক পরিমাণ আপনার কিডনি সংক্রান্ত সমস্যাকে ঢেকে আনে। যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। এই পরিস্থিতিতে মাংস, মাছ, হাঁস-মুরগি ও দুগ্ধজাত পণ্য শুধুমাত্র সীমিত পরিমাণে গ্রহণ করুন। এর পরিবর্তে আপনি উদ্ভিদ-ভিত্তিক প্রোটিনের বিকল্প বেছে নিতে পারেন। (যেমন মসুর, মটরশুটি ও টফু)।

এছাড়াও আপনার যদি প্রায়ই ব্রেকফাস্ট স্কিপ করার অভ্যাস থাকে, তবে এটি আপনার রক্তে শর্করাকে নষ্ট করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট শুধুমাত্র আপনাকে সারাদিন এনার্জেটিক রাখতে সাহায্য করে না বরং দিনের বেলা অতিরিক্ত খাওয়া এড়াতেও সাহায্য করে। তাই উল্লেখিত অভ্যাসগুলো আপনার রুটিন থেকে বাদ দিন। আপনি হৃদরোগ এড়াতে পারেন এবং সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করে দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে পারেন।

সূত্র : বোল্ডস্কাই

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!