নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
লিভার খারাপের প্রাথমিক লক্ষণ যেগুলো

লিভার খারাপের প্রাথমিক লক্ষণ যেগুলো

প্রকাশিতঃ

লিভারের সমস্যার কিছু প্রাথমিক লক্ষণ শুরুতেই দেখা যায়। কিন্তু সচেতনতার অভাবে আমরা সেগুলোকে গুরুত্ব দিই না। এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। লিভার বিশেষজ্ঞদের মতে, হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা খিদে কমে যাওয়ার মতো লক্ষণগুলো লিভার ফেইলিওরের ইঙ্গিত হতে পারে।

এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানান বিশেষজ্ঞরা।

লিভারের সমস্যার সাধারণ লক্ষণ

বিশেষজ্ঞদের মতে, কেউ জন্ডিসে আক্রান্ত হলে প্রথমেই জিজ্ঞেস করা হয়, খিদে হচ্ছে কি না। যদি রোগী জানান যে খিদে হচ্ছে, তাহলে বুঝা যায় যে লিভার এখনো কার্যক্ষম রয়েছে। কিন্তু খিদে কমে যাওয়াটা লিভারের জন্য খারাপ লক্ষণ।

ডান পাশে ব্যথা গল ব্লাডার স্টোন

লিভারের ক্ষতি বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ডান পাশে ব্যথা হওয়া। এটি গল ব্লাডার স্টোনের লক্ষণও হতে পারে। এই সমস্যাগুলো অবহেলা না করে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অতিরিক্ত পেট ফাঁপা নাক ডাকা

অতিরিক্ত পেট ফাঁপার সমস্যা বা ঘুমের সময় নাক ডাকার মতো সমস্যাও লিভারের ক্ষতির কারণ হতে পারে।

এ ছাড়া ঘন ঘন অ্যাসিডিটির সমস্যাও লিভারের অবস্থা খারাপ হওয়ার ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞদের পরামর্শ, লিভারের যেকোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। সুস্থ জীবনযাত্রা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, পর্যাপ্ত ঘুম অবশ্যই প্রয়োজন। সেই সঙ্গে অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলাই ভালো।

চিকিৎসকের পরামর্শ

লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত পরিষ্কার করা থেকে শুরু করে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাই লিভারকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। লিভার ভালো রাখার কয়েকটি উপায় হলো—

১. প্রচুর ফল, শাক-সবজি ও আঁশযুক্ত খাবার খান। চর্বি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পানি পান করুন।

২. অতিরিক্ত অ্যালকোহল সেবনে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। নিয়মিত অ্যালকোহল পান থেকে লিভার সিরোসিস হতে পারে।

৩. ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। মোটা হওয়ার কারণে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে। নিয়মিত ব্যায়াম করুন এবং ক্যালরি নিয়ন্ত্রণে রাখুন।

৪. অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। ভিটামিন সি এবং ই সমৃদ্ধ খাবার লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

৫. নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করুন। লিভারের কার্যক্ষমতা বুঝতে সময়মতো ব্লাড টেস্ট বা আল্ট্রাসোনোগ্রাফি করান।

৬. ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিন। এ ছাড়া যেকোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে বা অন্যের কথায় যেকোনো ওষুধ খেয়ে নিলে তাতে লিভারের ক্ষতিও হতে পারে।

৭. টক্সিন থেকে দূরে থাকুন। কীটনাশক বা ক্লিনারের মতো রাসায়নিক পদার্থ ব্যবহারের সময় সুরক্ষা নিন। এগুলো লিভারের ক্ষতি করতে পারে।

৮. হেপাটাইটিসের প্রতিরোধ করুন। হেপাটাইটিস এ এবং বি ভাইরাসের বিরুদ্ধে টিকা নিন। নিরাপদ খাদ্য ও পানি গ্রহণ করুন।

৯. পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ সরাসরি লিভারের ওপর প্রভাব ফেলে। প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। মানসিক চাপ কমাতে ব্যায়াম করুন।

১০. দৈনিক অন্তত ৩০ মিনিট ব্যায়াম লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

সুস্থ জীবনযাত্রা মেনে চললে লিভারের রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সুতরাং, আজ থেকেই নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

সূত্র : আজতক বাংলা

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!