ফতুল্লায় তিন মাদ্রাসা পরিদর্শন করলেন পাকিস্তানের বিশিষ্ট আলেম

পুলিশি নিরাপত্তা ছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ৩টি মাদ্রাসা দুই দিন পরিদর্শন শেষে ঢাকায় ফিরলেন পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য মাজহারুল মাজহার সাঈদ শাহ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে ফতুল্লার জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসা পরিদর্শন ও বয়ান শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন– ঢাকায় নিযুক্ত আফগানিস্তানের ডেপুটি হাইকমিশনার […]
রিমান্ড শেষে কারাগারে ইডেনের সেই ছাত্রলীগ নেত্রী

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে রিভাকে আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, চব্বিশের জুলাই–আগস্ট আন্দোলনে ফতুল্লার চাঁনমারী এলাকায় মাজারের সামনে লিংক রোডে […]
নিজেকে অসহায় উল্লেখ করে সরকারি প্লট বাগিয়ে নেন শেখ রেহানা

স্বৈরশাসক শেখ হাসিনার বোন শেখ রেহানা নিজেকে অসহায় উল্লেখ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে নিজের ও দুই সন্তানের নামে প্লট বরাদ্দ নেন। নিজেদের একাধিক প্লট-বাড়ি থাকা সত্ত্বেও রাজউকের প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরীব বলে পরিচয় দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট […]
দেওভোগে মসজিদে ডাকাতি ! খাদেম রক্তাক্ত আহত

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেওভোগ নাগবাড়ি মোড়ে বাইতুল নূর জামে মসজিদে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ২৭ আগস্ট দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় মসজিদের খাদেম হাফেজ মোহাম্মদ শামীম গুরুতর রক্তাক্ত আহত হয়। ঘটনার প্রসঙ্গে উক্ত মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের জানায়, গতকাল রাতে একদল সন্ত্রাসী […]
বন্দরে ওসমান পরিবারের দোসর নাদিম এখনো অধরা

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে স্বৈরাচার সরকারের শাসনামলে ওসমান পরিবারকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে মানুষের সাথে অন্যায় অত্যাচার ও অনিয়ম করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন ২৫নং ওয়ার্ড যুবলীগের নামধারী নেতা নবীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মরহুম নাজিম উদ্দিনের ছেলে নাদিম। নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনুর সাথে সাক্ষাৎতা তৈরি করে নিয়ন্ত্রণ […]
বন্দরে ষড়যন্ত্রের শিকার ধামগড় ইউনিয়ন বিএনপির নেতা রফিক

বন্দর প্রতিনিধি: ধামগড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিক মিয়াকে আওয়ামীলীগের দোসর আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচার করার অভিযোগ তোলেন প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি জানান প্রতিপক্ষ ময়না, সোহেল, মাসুম ও স¤্রাটদের জায়গা নিয়ে বিরোধ কিন্তু আমাকে প্রতিপক্ষ বানিয়ে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করে যাচ্ছে। এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই। রফিক মিয়া ধানগড় ইউনিয়নের সেনেরবাড়ি এলাকার বাসিন্দা। তিনি বলেন, […]
বন্দরে ইয়াবাসহ আটক-২

বন্দর প্রতিনিধি: বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম(২০) ও আব্দুল্লাহ(২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৭ আগষ্ট) রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম থানার বেজেরগাও এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে ও অপর মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ একই এলাকার মৃত নুর হোসেন ময়ার ছেলে। […]
আমতলীতে উপজেলা আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা দমন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দেওয়ান […]
আমতলীতে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশন (বিসিপিএ) আমতলী উপজেলা শাখার উদ্যোগে ও সার্ভেয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ এবং সুইচকন্ট্যাক্ট এর সহযোগিতায় দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় আমতলী তাজমহল ক্যাফে ও পার্টি সেন্টারে বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশন (বিসিপিএ) আহবায়ক মোঃ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও […]
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

ষ্টাফ রিপোর্টার: সোনারগাঁয়ে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মসজিদের এক ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে পৌরসভার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আহত ইমাম তিনজনের নাম উল্লেখ ও ৩/৪জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন রিফাত (২৭), তার […]
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: ৯ ঘন্টার ব্যবধানে বাবা-মেয়ের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা ও ভাইয়ের মৃত্যুর পর চলে গেলো চার বছর বয়সী শিশু জান্নাত। এ নিয়ে একই পরিবারের চার সদস্য মারা গেলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধের পর হতে বাবা-মাসহ আহত স্বজনদের […]
আমি মিথ্যা অপপ্রচারের শিকার- শাহীন কাদির

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো.শাহীন কাদির বলেছেন,আমি প্রতিপক্ষের রাজনীতির শিকার। ৫ আগষ্টের পর বিএনপিতে অনুপ্রবেশে কিছু সুবিধাবাদীরা আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে শাহীন কাদির বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে কি পরিমানে যন্ত্রনা এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত […]
সাংবাদিক পরিচয়ে পাসপোর্ট অফিসে দালালি, ১৫ দিনের জেল

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া সাংবাদিক পরিচয়ে দালালি করতে ধরা পড়া শফিকুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে অফিস কর্তৃপক্ষ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে ১৫ দিনের বিনাশ্রম […]
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, যা থাকছে

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ রোডম্যাপ অনুমোদন দেয় কমিশন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনে ইসির পক্ষ থেকে এ রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এই রোডম্যাপে কী কী থাকছে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট […]
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৫–২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আগামী অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক এএইচএম কামরুজ্জামান। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে সমপরিমাণ আয় দেখানো হলেও ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ১৩৮ টাকা। এতে […]
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ ,ছেলে-শাশুড়ির পর এবার না ফেরার দেশে হাসান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসাবাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন হাসান গাজী। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে, গত রোববার মারা যায় হাসানের ছেলে রাইয়ান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিস্ফোরণে দগ্ধদের পাশে থাকা হাসানের ভায়রা […]
শেরপুরের শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামানের অপসারণের দাবীতে মানববন্ধন

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে শহীদ সবুজ হত্যা মামলার চার্জশিটভূক্ত পলাতক আসামি সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামানের অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সিংগাবরুনা ইউনিয়নবাসীর আয়োজনে শ্রীবরদী-কর্ণঝোড়া সড়কে সিংগাবরুনা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসীর দাবী ২০২৪ এর ৫ […]
