সোনারগাঁয়ে নবাগত ইউএনওর যোগদান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মোঃ আসিফ আল জিনাত যোগদান করেছেন। তিনি ৭ ডিসেম্বর রোববার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমানের নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেন। এর আগে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো. তৌফিকুর রহমান ও সহকারী কমিশনার ভুমি(কাঁচপুর রাজস্ব […]
কোন গুজবে কান দিবেন না -মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, পীর সাহেব চরমোনাই মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন ন। সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালে একটি ভূয়া নিউজ ছাপা হয়েছে। সেটা খুবই নিন্দনীয়। আমি প্রতিদিন মাঠে ময়দানে বিভিন্ন স্থানে হাতপাখার পক্ষে গণসংযোগ করে যাচ্ছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক […]
১৯৯৬ সালে আমাকে ঢেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন-মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, “এখানে অনেকেই জানেন না, ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে ঢেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন।” রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার ফাজিলপুর মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে […]
মাসোয়ারায় চুপ পুলিশ—৯৯৯-এ উন্মোচিত রাজ্জাকের অস্ত্র সাম্রাজ্য

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে আলোচিত ক্রাইমজোন ইসদাইর—বছরের পর বছর এখানে রাজত্ব করেছে কুখ্যাত রাজ্জাক বাহিনী। এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই জানত, এই বাহিনীকে স্পর্শ করা মানে বিপদ ডেকে আনা। অথচ বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থা নিয়মিত এই এলাকায় ঘোরাফেরা করলেও কখনোই দেখা যায়নি সাঁড়াশি অভিযান কিংবা কঠোর নজরদারি। অভিযোগ রয়েছে—বিভিন্ন সংস্থার সদস্যরা নিয়মিত মাসোয়ারা […]
ফতুল্লায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের ছাদের একটি কক্ষ থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশনস) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই রফিক, এসআই জহিরুল ইসলাম, এসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স জামতলা এলাকায় আবু তালেবের ছয়তলা […]
রূপগঞ্জে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণ রোধে অভিযান চালিয়ে হাশেম ফুডস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (৭ ডিসেম্বর) রূপগঞ্জের আউখার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন দাখিল করেন পরিবেশ […]
নিখোঁজ মোবারকের সন্ধান ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পূর্ব ইসদাইর এলাকার নিখোঁজ মোবারক হোসেনের সন্ধান ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিখোঁজ মোবারকের মা রোকেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা আর কিছুই চাই না, আমার বাবার লাশটা তোরা দে। গত ২০ দিন ধরে নিখোঁজ। ফতুল্লা থানায় […]
