গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতি ফতুল্লায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক নিষিদ্ধ সংগঠন যুবলীগের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মোঃ মমিন (২৯) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার(২৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার আওতাধীন ভূইগড় মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত মোঃ মমিন গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি গাজীপুরের উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসিন্দা জয়নাল আবেদিনের […]
ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ আজমেরীর সহযোগী পাভেল গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ মাইনুল ইসলাম পাভেল (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তিনি বিদেশে পলাতক সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গ্রেফতারকৃত মাইনুল ইসলাম পাভেল (৩৪), ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার বাসিন্দা মৃত ইউনুস মিয়ার ছেলে। পুলিশ […]
শীর্ষ সন্ত্রাসী সুজন অস্ত্রসহ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সুজনকে বিদেশি রিভলভার ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে র্যাব-১১, সিপিএসসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার চাঁনপুর গ্রামে সুজনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি রিভলভার ও সাত রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার […]
কুরিয়ার সার্ভিসের আড়ালে বিস্ফোরক ও চোরাচালান পণ্যসহ গ্রেফতার ২

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্যের একটি বড় চালানসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চালক মো. আকরাম (৩৫) এবং হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫)। র্যাব জানায়, বুধবার (২৮ জানুয়ারি) ভোররাতে নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশের কেওডালা […]
আমার বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার রেকর্ড নেই: আবুল কালাম

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি আপনাদের এলাকায় ধানের শীষ নিয়ে এসেছি। আপনারা ধানের শীষকে বিজয়ী করবেন এটাই আমার প্রত্যাশা।” বুধবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমি দীর্ঘদিন এই এলাকার সংসদ সদস্য ছিলাম। আপনারা সবাই আমাকে চেনেন। আমার বিরুদ্ধে […]
মানব সেবায় অবদান রাখায় মার্শাল কামালকে সম্মাননা ক্রেষ্ট প্রদান

ষ্টাফ রিপোর্টার: মানব সেবায় বিশেষ অবদান রাখায় অধ্যাত্মিক সাধক মার্শাল কামালকে সম্মাননা পদক প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) বেলা ১২টায় চাষাড়াস্থ ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেষ্টুরেন্টে সামাজিক সংগঠন কলেজ লাইফ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ লাইফের সভাপতি সাংবাদিক শহিদুল্লাহ রাসেল। আলোচনা সভায় মার্শাল কামাল জানান, […]
অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে সোনারগাঁ থানা পুলিশ। গত শনিবার২৪ জানুয়ারী বেলা পৌনে ১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর শীতলক্ষা ব্রিজের উপর থেকে ওই অজ্ঞাত পুরুষ (৪৫) ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মাসুম লাভলু লাশ উদ্ধার করে,পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মৃতদেহটির দাফন কাজ সম্পূর্ণ করেন। সোনারগাঁ থানা সূত্রে জানা […]
