ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এসময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হয়। বৃহস্পতিবার ভোর রাত ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এঘটনা ঘটে। তবে কারা তাদের ছুরিকাঘাত করেছে পুলিশ এখনো তাদের নাম পরিচয় জানতে পারেনি। […]
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ইয়াবা বহনের সময় এনামুল হক (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় […]
