সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক সংক্রান্ত মামলায় ৯ জন এবং আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ জনসহ মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (২৫ আগষ্ট)সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল বারিক এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের […]
বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

রাশেদুল ইসলাম রনি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন […]
র্যাবের জালে সহযোগি সহ ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাক!

নারায়ণগঞ্জের ইসদাইর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রাজ্জাক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক ও তার সহযোগী কথিত সাংবাদিক সোহেলকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করেছে র্যাব। বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৩ ও র্যাব–১১–এর যৌথ অভিযানে ঢাকার একটি এলাকা […]
সিফাত – জুম্মান বাহিনীর তান্ডব লীলা আর কত দিন?

জাগো নারায়ণগঞ্জ দীর্ঘদিনের সন্ত্রাসী বাহিনী সিফাত – জুম্মানকে আগে কেন গ্রেফতার করা হয়নি। সিফাত-জুম্মানকে গ্রেফতারে অভিযান চালিয়ে উল্টো প্রশাসন আরো বিপাকে পড়েন। অভিযান মানেই সিফাত বাহিনীর তান্ডব লীলায় পুলিশ সদস্য আহত হতো। এমনকি পুলিশ সদস্য আহত সহ শর্টগান রেখে দেয়ার নজির রয়েছে। গত ৫ আগস্টের পর দেশের প্রধানমন্ত্রী,মন্ত্রী, এমপিসহ তারকা ক্যাডাররা দেশ ছেড়ে আত্মাগোপনে যায়। […]
বন্দরে পুলিশ ও র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার- ৪

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ও র্যাব-১১-এর পৃথক অভিযানে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাব্বির আহমেদ, এসআই মোঃ লুৎফর […]
নারী ও শিশু ট্রাইব্যুনালে নতুন পিপি, দায়রা আদালতে দুই এপিপি নিয়োগ

নারায়ণগঞ্জ জেলার দায়রা আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন সরকারি আইনজীবী নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিন আইনজীবীকে সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ […]
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে এ শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী শোভাযাত্রায় নেতৃত্ব দেন। নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া […]
