সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় একজন এবং এর কয়েক ঘণ্টা পর শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে লেগুনার ধাক্কায় আরেকজন মারা যান। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]
সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা

সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁও প্রেস ক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ নিন্দা প্রস্তাব নেওয়া হয়। সভায় বলা হয়, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে সোনারগাঁ থানা পুলিশ সাংবাদিক মাহবুবুল […]
নগর পার্কে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পার্কে (সাবেক শেখ রাসেল পার্ক) দুই তরুণের বন্দুক দেখিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের ভয় দেখানো বা বন্দুক দেখিয়ে মানুষের প্রতিক্রিয়া ধারণ করার ভিডিও নিয়ে নগরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিও দেখে অনেকে বলছেন, বর্তমান সময়ে এ ধরনের ভিডিও ছড়িয়ে দেওয়া ঠিক হয়নি। এই ভিডিওর মাধ্যমে বিদেশিদের মধ্যে ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়তে পারে। আবার […]
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের নিত্য দিনের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সড়কের জলাশয় অংশে গাইডওয়াল নির্মাণ করে অবিলম্বে সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০২২সালে রূপগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়কের স্থানে স্থানে এখন গর্তের […]
ফতুল্লায় মসজিদের টাকা মেরে কোটিপতি বাবুল-হেনা!

ষ্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকার প্রভাবশালী বাবুল ও হেনা।দরগাঁ বাড়ি জামে মসজিদের মার্কেট,বাজার ও মসজিদ হতে আয় হওয়া কোটি কোটি টাকা নিজেরা লুটপাট করে একেক জন একাধিক বাড়ির মালিক বনে গেছে বলে অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন মুসুল্লি ও এলাকাবাসী। সস্তাপুরের আওয়ামী লীগ নেতা শাহজালালের সহচর বাবুল, […]
মেয়াদোত্তীর্ণ খাবার: সোনারগাঁয়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মেয়াদ উত্তীর্ণ,অনুমোদনহীন, অনিরাপদ খাদ্য ও পণ্য মূল্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের […]
রূপগঞ্জের পরিত্যক্ত ভবনে র্যাবের অভিযান: পাইপগান ও গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব–১১। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে র্যাব–১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে […]
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী টেংরাকুড়া বাসীর

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ ভোটারদের ভোগান্তি দূর করতে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে স্থায়ী ও নতুন ভোট কেন্দ্র স্থাপনে দাবি জানিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া এলাকাবাসী। পর্যাপ্ত ভোটার সংখ্যা ও উপযুক্ত অবকাঠামো থাকা সত্ত্বেও টেংরাকুড়া গ্রামে আলাদা ভোটকেন্দ্র না থাকায় এলাকার মানুষ ভোটাধিকার প্রয়োগে নানা বাধা ও অনীহার মুখোমুখি হন। […]
