নারায়ণগঞ্জ শনিবার | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
প্রকাশিত সংবাদে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক বাবুল ও হেনার প্রতিবাদ
সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২
সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা
নগর পার্কে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল,
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী
ফতুল্লায় মসজিদের টাকা মেরে কোটিপতি বাবুল-হেনা!
মেয়াদোত্তীর্ণ খাবার: সোনারগাঁয়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা 
রূপগঞ্জের পরিত্যক্ত ভবনে র‍্যাবের অভিযান: পাইপগান ও গাঁজা উদ্ধার
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী টেংরাকুড়া বাসীর
সোশ্যাল মিডিয়ায় গুজব: সরেজমিনে বিপরীত চিত্র
বন্দরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা
নেপালে আরও দুইটি বন্যার শঙ্কা
বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
ফতুল্লায় গৃহ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার
নদী দূষন ও দখলমুক্ত করতে সরকার কাজ করছে-জোনায়েদ সাকি
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
দুই জেলার প্রশাসন কি দুই নায়েবের কাছে জিম্মি!  
আড়াইহাজারের ইউএনও ‘র বিরুদ্ধে ডিসির নিকট লিখিত অভিযোগ 
বুলবুলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জামালপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হামলার শিকার শিক্ষার্থী
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪
বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
র‌্যাবের জালে সহযোগি সহ ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাক!
সিফাত – জুম্মান বাহিনীর তান্ডব লীলা আর কত দিন?
বন্দরে পুলিশ ও র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার- ৪
নারী ও শিশু ট্রাইব্যুনালে নতুন পিপি, দায়রা আদালতে দুই এপিপি নিয়োগ
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা
সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? প্রতিদিন গড়ে ১০ খুন
সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
Next
Prev
প্রচ্ছদ
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী টেংরাকুড়া বাসীর

নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী টেংরাকুড়া বাসীর

প্রকাশিতঃ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ ভোটারদের ভোগান্তি দূর করতে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে স্থায়ী ও নতুন ভোট কেন্দ্র স্থাপনে দাবি জানিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া এলাকাবাসী। পর্যাপ্ত ভোটার সংখ্যা ও উপযুক্ত অবকাঠামো থাকা সত্ত্বেও টেংরাকুড়া গ্রামে আলাদা ভোটকেন্দ্র না থাকায় এলাকার মানুষ ভোটাধিকার প্রয়োগে নানা বাধা ও অনীহার মুখোমুখি হন। দীর্ঘ পথ পড়ি দিয়ে বয়স্ক, নারী ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতে দূর্ভোগ কমিয়ে অবাধে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনের দাবী জানিয়েছেন এলাকাবাসাী

স্থানীয়দের অভিযোগ,স্বাধীনতার পর থেকে প্রায় ৬ কিলো মিটার পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসলামপুর থানা সদর সংলগ্ন ইউনিয়নের ১নং ওয়ার্ডেও ১নং ব্লকের একটি মাত্র ভোট কেন্দ্র চরদাদনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭টি গ্রামের  ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে। যা বয়োবৃদ্ধ, নারী ও সাধারণ ভোটারদের জন্য বেশ কষ্টসাধ্য ছিল। এক দশক আগে ভোট কেন্দ্রটি ভাগ হয়ে আবারো ওয়ার্ডের শেষ সীমানায় প্রায় ২ কিলোমিটার দুরত্ব তেঘুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তেঘুরিয়া গ্রামের ৩শত ৩৮ জন ও টেংরাকুড়া,পশ্চিমপাড়া গ্রামের ৭শত ৭৯জন ভোটার নিয়ে আরেকটি নতুন কেন্দ্র হলে এখানে তিন গ্রামের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। টেংরাকুড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যাতায়াতের ব্যবস্থা উপযোগী এবং ভোটার সংখ্যা বেশী হলেও রাস্তা বিহীন খোলামেলা তেঘুরিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়ে ভোট কেন্দ্র হওয়ায় ভোট দিতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, দশানী নদী বেস্টিত গাইবান্ধা ইউনিয়ন টেংরাকুড়া গ্রামটি অনেক অবহেলিত। এক সময় ভোট দিতে ৬ কিলো হেঁটে সদর সংলগ্ন যেতে হতো।  এখন ২ কিলো পথ পাড়ি দিয়ে নতুন আরেক ভোট কেন্দ্রে যেতে হয়। বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য দীর্ঘ এইপথ পাড়ি দেওয়া কষ্টসাধ্য।

এলাকাবাসীর পক্ষে তানসেন মন্ডল বলেন,ভোটকেন্দ্রটি দূরে হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক অনিহা প্রকাশ করে ভোট দিতে বিরত থাকেন। আবার অনেকে নানা সমস্যার মুখোমুখি হন। ভোটারদের দুর্ভোগ কমিয়ে অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে আবেদগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র করার দাবী জানাই।

ছানোয়ার হোসেন বলেন, আমাদের দীর্ঘদিনের দাবী, আমাদের এলাকায় প্রায় ৮শত ভোট, অনেক নারী,বয়স্কদের ভোট দিতে কস্ট হয়। টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নতুন ভোটকেন্দ্র স্থাপন করলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাফুজুর রহমান ভ’ইয়া বলেন, ‘আমরা এলাকা পরিদর্শন করেছি। জেলা কার্যালয়ে ইতিমধ্য শুনানী হয়েছে। জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে ভোটার সংখ্যা বিবেচনা করে তেঘুরিয়া কেন্দ্রটি টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর হবে এমটাই প্রত্যাশা এলাকাবাসীর।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!