নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের উদ্যোগে ঢাকা বিভাগীয় উপ-কমিটির সঙ্গে মহানগর কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন কমিটি গঠন ও সাংগঠনিক কাঠামো নিয়ে সভায় আলোচনা করা হয়। বুধবার, ২ সেপ্টেম্বর বিকেল ৫টায় নারায়ণগঞ্জের হিমালয় কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭টি হত্যা মামলাসহ ২৬ মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সবুজ ওরফে কালাই সবুজসহ তার সহযোগী এজাজুল হককে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার সবুজ ওরফে কালাই সবুজ […]
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তপন শীল (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার পাগলাবাড়ী মোড়ের ডিএনডি লেকের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাঁটতে বের হওয়া এক ব্যক্তি লেকের পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা […]
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আক্রামুজ্জামান আশিক, জামালপুর প্রতিনিধি।। জামালপুরে বাস ভাঙচুরের অভিযোগে ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি । বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর থেকে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাস চালাকরা। জানা গেছে, গত ৩১ আগস্ট রাত ৭টার দিকে জামালপুর সদর […]
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম মোসা. সনিয়া আক্তার জান্নাত। তিনি বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমণ্ডল এলাকার হৃদয়ের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, […]
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল

খেলাপি কম দেখাতে ঋণ পুনঃতপশিলে একের পর এক ছাড় দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধ কারখানা সচল করতে বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। এতসব উদ্যোগের মধ্যে খেলাপি ঋণ না কমে আরও বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা বেড়ে ফের ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা […]
