নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
মাদক-চুরি ও ছিনতাইকারীদের হোতা সৌরভ এখন এমপি পুত্রের রাইট হ্যান্ড!
মাদক শুধু তোমাকে না পরিবার ও সমাজকেও ধবংস করে -সদর ইউএনও
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নদী খেকো রতন-সেলিম চক্রের তাণ্ডব!
Next
Prev
প্রচ্ছদ
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল

খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল

প্রকাশিতঃ

খেলাপি কম দেখাতে ঋণ পুনঃতপশিলে একের পর এক ছাড় দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধ কারখানা সচল করতে বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। এতসব উদ্যোগের মধ্যে খেলাপি ঋণ না কমে আরও বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা বেড়ে ফের ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা প্রায় এক-তৃতীয়াংশ। বর্তমানে খেলাপি ঋণের এ হার বিশ্বের যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ।

সংশ্লিষ্টরা জানান, প্রকৃত চিত্র সামনে আনায় খেলাপি ঋণের পরিমাণ এ পর্যায়ে উঠেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অনিয়ম জালিয়াতিতে সম্পৃক্ত প্রভাবশালী ব্যবসায়ীরা পলাতক। কেউ কেউ জেলে আছেন। নানা কৌশলে খেলাপি ঋণ গোপনের সুযোগ বন্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রকৃত চিত্র সামনে আনার ওপর জোর দেয়।

উচ্চ খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর মুনাফা কমেছে। ২০২৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে মাত্র ১৬টি লভ্যাংশ দিতে পেরেছে। ২০২৬ সালের জন্য লভ্যাংশ দেওয়ার নিয়ম আরও কড়াকড়ি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংকে ১০ শতাংশের বেশি খেলাপির পাশাপাশি পরিশোধিত মূলধন দুই হাজার কোটি টাকার কম হলে আর নগদ লভ্যাংশ দিতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫০ হাজার ৩৮১ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকা। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। তিন মাস আগে গত মার্চ শেষে খেলাপি ঋণ ছিল পাঁচ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ওই সময় পর্যন্ত বিতরণ করা ঋণের যা ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। আর গত ডিসেম্বর শেষে ছিল পাঁচ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা বা ৩০ দশমিক ৬০ শতাংশ। গত ছয় মাসে বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা।

অন্তর্বর্তী সরকার খেলাপি ঋণের প্রকৃত চিত্র দেখানোর উদ্যোগ নেওয়ার পর থেকে হুহু করে বাড়তে থাকে। দেশে প্রথমবারের মতো খেলাপি ঋণ ছয় লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় ২০২৫ সালের জুনে। ওই সময় খেলাপি ঋণ ঠেকেছিল ছয় লাখ আট হাজার ৩৪৫ কোটি টাকা। পরের ত্রৈমাসিকে আরও বেড়ে ছয় লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা বা ৩৫ দশমিক ৭৩ শতাংশে ওঠে। এভাবে খেলাপি ঋণ বাড়তে থাকলে নানা আলোচনা শুরু হয়। তখন বিশেষ ব্যবস্থায় ঋণ পুনঃতপশিলের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে না এলে যত মুনাফা হোক লভ্যাংশ দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে ঋণ পরিশোধে ব্যাংকগুলো তৎপরতা বাড়িয়ে দেয়। গত বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণ ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা কমে যায়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। পরে খেলাপি ঋণ বাড়তে বাড়তে ২০২৩ সাল শেষে এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকায় ওঠে। মোট ঋণের যা ৯ শতাংশ। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ওই বছরের জুনভিত্তিক খেলাপি ঋণের প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়– তিন মাসে ৬৬ হাজার কোটি টাকা বেড়ে দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা হয়েছে। এরপর খেলাপি ঋণ বেড়েছে দ্রুতগতিতে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন কৌশলে খেলাপি ঋণ কম দেখানো হতো। কখনও বিশেষ ব্যবস্থায় ঋণ পুনঃতপশিল বা পুনর্গঠন, কখনও আদায় না করেও নিয়মিত দেখানো, কিংবা বাড়তি সময় দেওয়া হতো। খেলাপি ঋণ কম দেখানোর সবচেয়ে বড় চুরির সুযোগ দেওয়া হয় ২০১৯ সালে। সাধারণভাবে ঋণ পরিশোধের সময় পার হলেই মেয়াদোত্তীর্ণ হিসাব করা হয়। তবে ওই বছর থেকে মেয়াদি ঋণ পরিশোধের নির্ধারিত তারিখের ছয় মাস পর থেকে মেয়াদোত্তীর্ণ হিসাব করা হচ্ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে এটা বাদ দেওয়া হয়েছে। এখন আবার একই রকম দাবি তুলেছেন কেউ কেউ। যদিও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর খেলাপি ঋণ কমাতে কঠোরতার পরিবর্তে একের পর এক ছাড়ের পথে হাটছে। গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না করেই বন্ধ কারখানা সচলের জন্য ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে নীতি সুদহার কমানো হয়েছে। একক গ্রাহকের ঋণসীমা বাড়ানো হয়েছে। সর্বশেষ গত সোমবারের এক নির্দেশনার মাধ্যমে হাজার কোটি টাকার বেশি ঋণ দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর মেয়াদে পুনঃতপশিলের সুযোগ দেওয়া হয়। যে কোনো অঙ্কের ঋণে ইতোমধ্যে এক বছরের গ্রেস পিরিয়ড নিয়েছেন, তারাও এখন দুই বছরের গ্রেস পিরিয়ড তথা কিস্তি না দিতে বাড়তি এক বছর সময় নিতে পারবেন। এসব সুবিধার জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এ নিয়ে চতুর্থবারের মতো আবেদনের সময় বাড়ানো হয়েছে। তবে বড় ঋণখেলাপিদের বড় অংশই অর্থ পাচারসহ নানা অপরাধে পলাতক থাকায় নিয়মিত করার জন্য খুব একটা সাড়া মিলছে না। আবার বিদ্যুৎ, গ্যাস সংকটের কারণে কম সুদের প্রণোদনার ঋণ দিতে চাইছে না ব্যাংকগুলো।

 

সংগৃহিত

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!