নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁওয়ের সাবেক যুবলীগ নেতা স্বপন গ্রেফতার

সোনারগাঁওয়ের সাবেক যুবলীগ নেতা স্বপন গ্রেফতার

প্রকাশিতঃ

সোনারগাঁওয়ে যুবলীগের সাবেক নেতা জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে র‌্যাব – ১১’র সদস্যরা। শনিবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাজার এলাকা থেকে সাদা পোশাকে র‌্যাবের একটি দল ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলতি বছরের ১৯ আগষ্ট নিহত পারভেজ হত্যা মামলায় ১৬১ নাম্বারীয় অভিযুক্ত হিসাবে তাকে গ্রেফতার করা হয়। এদিকে, স্বপনকে গ্রেফতারের বিষয়টিকে সোনারগাঁও থানার সাবেক ওসি মোর্শেদ আলম এবং এস আই সাধন বসাকের ক্ষমতার অপব্যবহার হিসাবেই দেখছেন গ্রেফতার হওয়া জাহিদুল ইসলাম স্বপনের আইনজিবী ও পরিবারের সদস্যরা।

গ্রেফতার হওয়া স্বপনের স্ত্রী তানিয়া আক্তার বলেন, জমি সংক্রান্ত একটি ঝামেলা নিয়ে একটি প্রতিষ্ঠানের পক্ষ হয়ে আমার স্বামীসহ তিনজনকে ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে সোনারগাঁও থানার তৎকালীণ ওসি মোর্শেদ আলমের নির্দেশে এস আই সাধন বসাক ধরে নিয়ে নির্যাতন করে। পরে ১০ অক্টোবর ওসি এবং এস আইয়ের ওই কর্মকান্ডের বিষয়ে অভিযোগ করে। আদালত সাক্ষ প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেলে ওসি মোর্শেদ ও সাধন বসাককে সাময়িক বরখাস্ত করে। তারপর ওসি এবং এস আই স্বপনকে সুযোগ মতো সারাদেশে শতাধিক মামলা দেওয়ার হুমকি দেয়। ফতুল্লা থানায় কুতুবপুরের মাহমুদপুর এলাকার আজমত আলীর ছেলে সোহরাব মিয়া বাদি হয়ে যে হত্যা মামলা করেছেন, আমার স্বামীকে সে মামলায় ওসি মোর্শেদ আলম ও এস আই সাধন বসাকের ইন্ধনে জড়ানো হয়েছে বলে জানান। তিনি তার স্বামীর দ্রুত মুক্তি চান।

জাহিদুল ইসলাম স্বপনের আইনজীবি খন্দকার মাজেদুল ইসলাম সদর্পণ সোনারগাঁও দর্পণকে বলেন, ২০১৮ সালে তৎকালীণ সরকারের সময়ের এক প্রভাবশালী ওসি মোর্শেদ আলম ও এস আই সাধন বসাকের বিরুদ্ধে অভিযোগ করায় সোনারগাঁও উপজেলা যুবলীগ স্বপনকে তার পদ থেকে বহিষ্কার করে। এমন কি আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনের ব্যানারে স্বপনের বিচার চেয়ে মানববন্ধন করে। তারপর থেকে স্বপন কোন দিন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়নি। অথচ, তাকে একটি হত্যা মালায় যুবলীগের কর্মী হিসাবে মামলায় অন্তভুক্ত করেছে, যা রীতি মতো হাস্যকর। তবে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইনিভাবেই এ বিষটিয় দেখব। তবে, এ মামলায় স্বপনকে জড়ানোর পিছনে সোনারগাঁও থানার সাবেক ওসি মোর্শেদ আলম ও এস আই সাধন বসাকের হাত থাকতে পারে বলে তিনি জানান।

স্বপন র‌্যাবের হাতে আটক হওয়ার স্থানীয়রা জানান, সোনারগাঁয়ের সাবেক ওসি মোর্শেদ আলম এবং এস আই সাধন বসাকের ক্ষমতার অপব্যবহার এর কারনে নিযাতনের শিকার হয়ে আটক হয়েছিলো স্বপন। যে লোকটির জন্য সোনারগাঁ ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষাথীরা মাঠে নেমে তার মুক্তি ও ন্যায় বিচারের দাবীতে আন্দোলন করেছে সেই ব্যক্তি কিভাবে ছাত্র আন্দোলনে হামলা চালায় তা আমাদের বোধগম্য হচ্ছেনা। স্বপন ভাই যে চক্রান্তের শিকার হয়েছেন এ মামলার মাধ্যমে বহি:প্রকাশ হলো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!