নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বক্তব্য প্রত্যাহারে সাবেক এমপি গিয়সাউদ্দিনকে ২৪ ঘন্টার সময় দিলেন সাংবাদিকরা

বক্তব্য প্রত্যাহারে সাবেক এমপি গিয়সাউদ্দিনকে ২৪ ঘন্টার সময় দিলেন সাংবাদিকরা

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক এবং ফতুল্লা প্রেসক্লাবকে হুমকী দেয়ার প্রতিবাদে ফতুল্লা বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিক সমাজ। ২৪ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ৫ আগষ্টের পর থেকে সাংবাদিক এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। তিনি ধারাবাহিক ভাবে বিভিন্ন সভা-সমাবেশ থেকে সাংবাদিকদের হুমকী দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় তিনি গত শনিবার ফতুল্লা প্রেসক্লাবের সাংবাদিকদের দেখে নেয়ার হুমকী দিয়েছে। তার বক্তব্যের তীব্র নিন্দ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেট দিচ্ছি। যদি বক্তব্য প্রত্যাহার না করেন তা হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবো।

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম বলেন, সাংবাদিকেরা কারো গোলাম না, তিনি চোখ রাঙাবেন আর সাংবাদিকেরা ভয় পেয়ে যাবেন তা কিন্ত নয়। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সহ-সভাপতি সেলিম মুন্সী নলেন, ফ্যাসিস্টরা সর্বপ্রথম গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে। গিয়াসউদ্দিন যে বক্তব্য দিয়েছে তা ফ্যাসিস্টের অংশ। তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া প্রয়োজন।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম বলেন, সাংবাদিকেরা আপনার চাকরি করে না। আপনি জাতীয় পার্টি করেছেন, আওয়ামীলীগ করেছেন। আপনি স্বৈরাচারের দোসর।

এসময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ফটোজার্নলিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুলইসলাম সবুজ,ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান,দৈনিক খবর পত্রের নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি মনির হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন,ফতুল্লা রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন,ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন,আওয়ার নারায়নগঞ্জ ডটকমের সম্পাদক মামুনুর রশীদ মুন্না।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!