নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ছাত্র আন্দোলনের সমর্থনকারী স্বপনকে মিথ্যা মামলায় গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন!

ছাত্র আন্দোলনের সমর্থনকারী স্বপনকে মিথ্যা মামলায় গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন!

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার, সোনারগাঁও

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী স্বপনকে মিথ্যা মামলায় গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সচেতন ছাত্রসমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যা-কার্ড, ব্যানার নিয়ে অংশ নেন। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী জাহিদুল ইসলাম স্বপনকে মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও

 

 

জাহিদুল ইসলাম স্বপন কে মিথ্যা মামলায় গ্রেফতারে ষড়যন্ত্রকারী ও অর্থদাতা ভূমিখেকো ও দুর্নীতিবাজ আল মোস্তফা, সোনারগাঁও থানার সাবেক ওসি মোরশেদ আলম পিপিএম ও সাধন বসাকের দৃষ্টান্তমূলক শাস্তির যৌক্তিক তিনটি দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান জানান শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় র্যাব ও পুলিশের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার কড়া সমালোচনা ও দোষীদের চিন্হিত করে শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।

 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাওয়াদ, মোসা. মারিয়া, মো. তানবির, মো. সিয়াম, মোঃ জুনায়েদ খান, মোঃ সৌরভ, মোঃ আভির, মোঃ সিফাত, মোঃ আলভি, মোঃ কানন, মোঃ সাব্বির, নওরিন আক্তার প্রমুখ।

 

মানববন্ধনে জাওয়াদ বলেন, ২০১৮ সালে আল মোস্তফার থেকে ৫০ লাখ টাকা নিয়ে সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম ও সাধন বসাক আমার পিতা জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করে নির্যাতনের কারনে  ওসি  ও এস.আই এর বিরুদ্ধে মামলা করায়  বিগত ৭/১১/২০১৮ ইং তারিখে বিএনপি জামাত বলে  সোনারগাঁও থানা যুবলীগ থেকে আমার পিতাকে বহিঃস্কার করা হয়। এছাড়াও সোনারগাঁও থানা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমার পিতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। পরবর্তীতে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সাবেক এমপি সহ উপজেলার চেয়ারম্যান ও সকল ইউনিয়ন চেয়ারম্যান সহ ৩৩জন আওয়ামীলীগের লোকজন আমার বাবার বিচার চেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ দেয়। অথচ বিগত ০৩/১১/২০১৮ইং তারিখে সচেতন ছাত্র সমাজের প্রায় তিন হাজার ছাত্র ছাত্রী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সোনারগাঁও থানার সাবেক ওসি ও এস.আই এর অপসারন চেয়ে ও সুষ্ঠ তদন্তের পরিবেশ সৃষ্টির জন্য মানবন্ধন করেন। এরপর থেকে আমার বাবা আর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নয়। আমার বাবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছেন ও ছাত্র ছাত্রীদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পুনরায় আমাদের জমি দখলেন জন্য ভূমিদস্যু আল মোস্তফা, ওসি মোরশেদ ও সাধন বসাক এর ক্ষমতার অপব্যবহার করে বিপুল টাকা দিয়ে র্যাব ও পুলিশকে দিয়ে আমার পিতাকে মিথ্যা মামলায় ফাসাইছে এবং গ্রেফতার করেছে। আমার বাবার মোবাইল ট্র্যাকিং করলে দেখা যাবে, যে এলাকায় মামলা হইছে, ওই থানা এলাকায় আমার বাবা যায় নাই। এমনকি আন্দোলনের সময় কোন ছবি বা ভিডিও বা কোন নিউজে আমার বাবাকে দেখাতে পারবে না।  আমার বাবাকে আসামী করার পিছনে যারা যারা জড়িত আমি তদন্ত পূর্বক তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই ও আমার বাবার বিরুদ্ধে দায়েকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক আমার বাবার মুক্ত চাই।

 

মানববন্ধনে মোসা. মারিয়া বলেন,জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের একটি অংশ অনৈতিক সুবিধা নিয়ে আন্দোলন কে প্রশ্নবিদ্ধ করেতে ও সরকারকে বিতর্কিত করার জন্য জাহিদুল ইসলাম স্বপন কে গ্রেফতার করেছে। ওনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী। সচেতন ছাত্র সমাজ অবিলম্বে তার মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়।

 

মানববন্ধনে শিক্ষার্থী মো. তানবির বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী জাহিদুল ইসলাম স্বপনকে সোনারগাঁ থানার সাবেক ওসি মোরশেদ ও এস.আই সাধন বসাক এবং ভূমিদস্যু আল মোস্তফা টাকা দিয়ে র‍্যাব ও পুলিশ কে দিয়ে গ্রেফতার করেছে। আমরা সচেতন ছাত্র সমাজ র‍্যাব ও পুলিশ সদস্যসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং স্বপন আঙ্কেল এর অবিলম্বে মুক্তি চাই।

 

মানববন্ধনে শিক্ষার্থী মো. সিয়াম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনকারী জাহিদুল ইসলাম স্বপনকে যদি মুক্তি দেয়া না হয় তাহলে সচেতন ছাত্র সমাজ গনস্বাক্ষর কর্মসূচী সহ কঠোর আন্দোলনের ডাক দিবে। মিথ্যা মামলায় একজন কে কারাগারে প্রেরন করা ও রিমান্ডে দেওয়া নৈতিকতা ও আইনের শাসনে পরিপন্থি। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এবং জড়িত র‍্যাব ও পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 

মানববন্ধনে শিক্ষার্থী মোঃ জুনায়েদ খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী জাহিদুল ইসলাম স্বপন এর জন্য ২০১৮ সালে আমাদের সিনিয়র ভাই বোনেরা সচেতন ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন করেছেন। ওনার মুক্তির জন্য ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা দরকার আমরা তা করবো, ছাত্র সমাজ এমন অবিচার মানবে না। টাকার বিনিময়ে পুলিশ ও র‍্যাব সদস্যদের এমন অপকর্ম মানবো না। অবিলম্বে আল মোস্তফা, ওসি মোরশেদ ও সাধন বসাককে গ্রেফতার করিতে হবে।

 

উল্লেখ্য যে, জাহিদুল ইসলাম স্বপন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম ও সাধন বসাকের বিরুদ্ধে মামলার বাদী। বর্তমানে তাকে ফতুল্লা থানার মামলা নং-২০(৮)২৪, ২০(৯)২৪ ও যাত্রাবাড়ী থানার মামলা নং ৪২(১০)২৪ এর আসামি করা হয়। বিগত ২ নভেম্বর জাহিদুল ইসলাম স্বপনকে র্যাব গ্রেফতার করার পর থেকেই সমালোচনার ঝড় বইতে শুরু করেন।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!