নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ঢাকাসহ সারাদেশে শোডাউন দেখিয়ে কী বার্তা দিল বিএনপি

ঢাকাসহ সারাদেশে শোডাউন দেখিয়ে কী বার্তা দিল বিএনপি

প্রকাশিতঃ

ঢাকায় ‘সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত বিএনপির সমাবেশ ও র‍্যালিতে ‘ব্যাপক লোকসমাগমের’ পর দলটির নেতারা বলছেন ওই শোডাউন থেকে দ্রুত নির্বাচনের দাবিই জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

একই সঙ্গে সরকারকে সহযোগিতার কথাও বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বলেছেন কোনো অজুহাত দেখিয়ে নির্বাচন ঝুলানো যাবে না এবং দ্রুত তারিখ ঘোষণা করতে হবে- এটি দলের মহাসচিবসহ অন্য নেতারা অনেকটা সরাসরিই বলেছেন, যার উদ্দেশ্য হলো ‘নির্বাচনের জন্য ক্রমশ চাপ বাড়ানো’।

অন্যদিকে তারেক রহমান দলের কৌশল হিসেবেই গণতন্ত্রে উত্তরণের জন্য সরকারকে সহযোগিতার কথা বলেছেন, যার লক্ষ্য হলো সরকারকে নির্বাচন ও এর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সহায়তা করা।

প্রসঙ্গত, সরকার ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য কিছু কমিশন গঠনের পাশাপাশি নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে এবং সেই কমিটি এখন কাজ করছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ইতোমধ্যেই বলেছেন যে নির্বাচনের কাজ শুরু হয়ে গিয়েছে।

একজন বিশ্লেষক বলছেন নির্বাচন নিয়ে সরকারের এই উদ্যোগ সত্ত্বেও বিএনপির অনেকে মনে করেন যে নির্বাচনটি তাদের প্রত্যাশিত দ্রুততম সময়ে নাও হতে পারে এবং সে কারণেই সাতই নভেম্বরকে উপলক্ষ্য করে তারা সরকারকে দ্রুত নির্বাচনের জন্য একটি বার্তা দিতে চেয়েছে বলে মনে করেন তিনি।

সাতই নভেম্বর শোডাউন

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সাতই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সাতই নভেম্বর আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন। জিয়াউর রহমান সেদিন গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

এবার গত পাঁচই আগস্টের পর ভিন্ন পরিবেশে দিনটি পালন করেছে বিএনপি এবং এ উপলক্ষ্যে শুক্রবার ঢাকাসহ সারাদেশে সমাবেশ ও র‍্যালি করেছে দলটি। ঢাকার সমাবেশে বিপুল লোকসমাগমের খবর দিয়েছে সংবাদমাধ্যমগুলো।

বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বলছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে তিন মাস হয়ে গেছে। কিন্তু এখনো নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময়সীমা সরকারের দিক থেকে না আসায় কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে দলের মধ্যে।

আবার সরকারের কয়েকজন উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিএনপিকে ইঙ্গিত করে দেওয়া নানা বক্তৃতা বিবৃতিও দলের দৃষ্টিতে এসেছে।

রাজনীতিকরা ক্ষমতায় যেতে উসখুস করছে- একজন উপদেষ্টার এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই প্রতিক্রিয়ায় তিনি মাইনাস-টু ফর্মুলা (ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রীকে রাজনীতিকে সরিয়ে দেয়ার চেষ্টার বিতর্ক) নিয়েও সতর্ক করেছেন।

এসব কারণে শুক্রবার ঢাকায় যে সমাবেশ করেছে তাতে ব্যাপক লোকসমাগম ঘটানো হয়েছে মূলত সরকারকেই বোঝানোর জন্য যে- ‘আরও দ্রুত নির্বাচন চায় বিএনপি’।

ইকবাল হাসান মাহমুদ বিবিসি বাংলাকে বলছেন শুক্রবার ‘বিশাল সমাবেশ ও জনস্রোত’ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের আকাঙ্ক্ষার বার্তা দিয়েছে এবং এখন সরকারের উচিত হবে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা।

শুক্রবার হওয়া এই সমাবেশটি শেষ হয়েছিলো মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের সামনে। সেখানে সমাপনী বক্তৃতায় দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী বলেছেন, আমাদের সামনে জাতীয় সংসদ। এত দিন মানুষ ভোট দিতে পারেনি। তারা ভোট দিয়ে এই সংসদে জনগণের প্রতিনিধি পাঠাতে চায়। এই বার্তা আমরা দিতে চাই। এটাই এই র‍্যালির উদ্দেশ্য।

আবার এই সমাবেশের শুরুতে দেয়া বক্তৃতায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন।

সে প্রসঙ্গে জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিএনপি সংস্কারসহ সব কার্যক্রমে সরকারকে সহযোগিতার কথা সবসময় বলে আসছে।কিন্তু মনে রাখতে হবে একটি অন্তর্বর্তী সরকার আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতায় থাকতে পারে না। বরং তাদের উচিত দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের দিকে যাত্রা করা।

যদিও সরকারের দিক থেকে বলা হয়েছে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর যে সংলাপ হবে সেখানে নির্বাচনের সময়সীমার বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হওয়ার পর তারা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করবেন।

তবে এর মধ্যেই কিংস পার্টি গঠনের আলোচনা উঠে এসেছে রাজনৈতিক মহলে। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কমিটি করছে। তাদের কেউ কেউ আগে সংস্কার, পরে নির্বাচন- এমন মন্তব্যও করেছেন বলে খবর এসেছে।

এমন প্রেক্ষাপটে নির্বাচনের প্রশ্নে মানুষ যে বেশি আগ্রহী সেটি বোঝানোর চেষ্টা থেকেও ঢাকা ও সারাদেশে জেলায় জেলায় শুক্রবার জনসমাগম ঘটিয়েছে দলটি- এটাও মনে করেন অনেকে।

দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিবিসি বাংলাকে বলেছেন, সারাদেশে জেলাগুলোতে সমাবেশ ছিল এবং এ সত্ত্বেও ঢাকার জনসমাগম থেকে জন প্রত্যাশার যেই বহিঃপ্রকাশ ঘটেছে তা দ্রুত সরকারকে গণতন্ত্র উত্তরণের দিকে যেতে সহায়তা করবে বলে মনে করেন তারা।

অন্যদিকে দেশের ক্ষমতায় না থাকলেও পাঁচই অগাস্টের পটপরিবর্তনের পর সারাদেশে মাঠ পর্যায়ে মূলত বিএনপিরই কর্তৃত্ব চলছে। এর মধ্যেই চাঁদাবাজি, দখলদারিত্বসহ নানা অভিযোগে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি।

কিন্তু নির্বাচন বিলম্বিত হলে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে রাখা দুরূহ হবে এবং তাতে করে দলটির বর্তমান জনপ্রিয়তার ভাটা পড়ার পরিস্থিতি তৈরি হলে ‘তৃতীয় কোনো পক্ষ’ সুযোগ নিতে পারে- এমন আশঙ্কাও আছে দলের মধ্যে।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান বলছেন, অভ্যুত্থানের পর অনেকের মতো বিএনপিরও হয়তো ধারণা ছিল যে তিন বা ছয় মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু এখন কারও কারও কথায় মনে হচ্ছে নির্বাচন ঝুলে যেতে পারে বলেও তারা আশঙ্কা করছেন।

তিনি বলেন, দলটি নির্বাচন চায়। আবার সংস্কারের আগে নির্বাচনের জন্য চাপও দিতে পারছে না। আবার নির্বাচন বিলম্বিত হলে সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হবে। কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগও বাড়তে থাকবে। এমন পরিস্থিতিতে নির্বাচনের জন্য কৌশলে চাপ বাড়ানোই হতে পারে তাদের রাজনৈতিক কৌশল।

তিনি বলেন, বিএনপির প্রত্যাশা ছিলো দ্রুত নির্বাচন হবে। কিন্তু এখন সরকার ঘনিষ্ঠ কোনো কোনো পক্ষ বলছে যে সরকার পতনে বিএনপির চেয়ে তাদের অবদান বেশি। কেউ বলছে আগে রাষ্ট্র সংস্কার হোক। আমার মনে হয় এসব বিষয় মাথায় রেখেই শুক্রবার জনসমাগম ঘটিয়ে সরকারকে দ্রুত নির্বাচনের জন্য বার্তা দিয়েছে তারা।

বিবিসি বাংলা

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!