নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার রামারবাগে আদালতে মামলা চলমান থাকা সত্বেও জমি দখলের চেষ্টা সাইদুলগংদের!

ফতুল্লার রামারবাগে আদালতে মামলা চলমান থাকা সত্বেও জমি দখলের চেষ্টা সাইদুলগংদের!

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগ ষ্টেডিয়াম সংলগ্ন মোঃ জুয়েল এর জমি নিয়ে মামলা চলমান থাকা সত্বেও জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে সাইদুল গংরা।
এ ব্যাপারে কুতুবআইল খিজিরপুর এলাকার আবু তালেবের পুত্র মোঃ জুয়েল বাদী হয়ে মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এসআই মিজানুর রহমানকে অভিযোগের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
ডালিম গত আওয়ামী লীগ সরকারের আমলে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড, খোকন সাহার সাথে এবং মহাসিন বেপারী পলাতক সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদের ছবি তুলে চলাফেরা করতো বিধায় নিরীহ লোকদের জমিজমা দখল করে হয়রানি করতো।
গত ৫ই আগস্ট ছাত্র- জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এডভোকেট খোকন সাহা পালিয়ে গেলেও রাতারাতি ডালিম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নারায়নগঞ্জ জেলার সভাপতি মহাসিন বেপারী ভোল পাল্টিয়ে বিএনপির নেতা বনে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে জানান রামার বাগ এলাকাবাসী।
ডালিম ও মহাসিন বেপারীর শেল্টারে সাইদুল রহমান রামারবাগে মোঃ জুয়েলের জমি দখল করতে বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় দলবল নিয়ে যায়।খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি শান্ত হয়। আগামী রবিবার সন্ধ্যায় উভয় পক্ষ কে কাগজপত্র নিয়ে থানায় আসার নির্দেশ দেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী মোঃ সাইদুল রহমান, পিতা আঃ হালিম খান, সাং- পশ্চিম দেওভোগ মাদ্রাসা রোড,জাহাঙ্গীর আলম ডালিম পিতা মৃত সালাউদ্দিন, রামারবাগ, নাদিম হোসেন ভূইয়া পিতা আবু সিদ্দিক ভূইয়া,পশ্চিম দেওভোগ, সর্ব থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ সহ প্রায় ৭/৮ জন অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, নিম্ন তপছিল বর্ণিত ভূমির মালিক গত ১৭/১০/২০২৩ ইং তারিখ আমি বিজ্ঞ সিনিয়র সহকারী ২য় আদালতে ১টি দেওয়ানি মোকদ্দমা দায়ের করি।
যাহার দেওয়ানি মামলা নং- ৪০৭/২৩ গত ০৭/১১/২০২৩ইং তারিখ দেওয়ানী কার্যবিধির ১৫১ ধারায় বিধান মতে আবেদন করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া বিবাদীগণ আমার এই সম্পত্তি জোড় পূর্বক দখল করতে না পারে এই মর্মে আদেশ প্রদান করেন।
বিবাদীগন এই আদেশের খবর পাইয়া তারা জোড় পূর্বক দখল করার চেষ্টা করছে। গত ১২/১১/২০২৪ ইং তারিখ রাত অনুমান ৭ ঘটিকার সময় বিবাদীরা উক্ত সম্পত্তিতে আসিয়া আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করিয়া হুসিয়ারী দেয় যে, আগামী কাল হতে যে কোন সময় বর্ণিত সম্পত্তি জোড় পূর্বক দখল করিয়া নেয়া সহ সম্পত্তির উপরে স্থাপিত গোডাউন লুটপাট করিবে। যদি কেউ কোন বাধা প্রদান করে কিংবা কোন বাড়াবাড়ি করে তাহা হইলে তাহাকে হত্যা করিবে মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।
উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মোঃ জুয়েল।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!