নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
স্বপনকে অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন!

স্বপনকে অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন!

প্রকাশিতঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী
ষ্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী স্বপনকে অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চাষাড়া শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এসময়, ছেলে জাওয়াদ বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করার পরও, তার বাবাকে মিথ্যা মামলায় জেলে পাঠানোয় প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যা-কার্ড, ব্যানার নিয়ে অংশ নেন।
অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী জাহিদুল ইসলাম স্বপনকে মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও জাহিদুল ইসলাম স্বপন কে মিথ্যা মামলায় গ্রেফতারে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। গতকাল রবিবার ( ১৭ অক্টোবর ) সকালে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় র‌্যাাব ও পুলিশের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার কড়া সমালোচনা ও দোষীদের চিহিৃত করে শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিজদা জামান ইলমা, সাদিয়া, সায়মা, উর্মি, জায়েদ , শ্রাবণ,হৃদয় প্রমুখ।
মানববন্ধনে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সিজদা জামান ইলমা বলেন, জাওয়াদ সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করার পরও, তার বাবা জাহিদুল ইসলাম স্বপনকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হলো কেন। এ জন্যতো আমরা দেশ স্বাধীন করিনি। এখনো প্রশাসনের একটি অংশ অনৈতিক সুবিধা নিয়ে আন্দোলন কে প্রশ্নবিদ্ধ করেতে ও সরকারকে বিতর্কিত করার জন্য জাহিদুল ইসলাম স্বপন কে গ্রেফতার করেছে। ওনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী। সচেতন ছাত্র সমাজ অবিলম্বে তার মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়।
মানববন্ধনে শিক্ষার্থী সাদিয়া বলেন, আমরা সচেতন ছাত্র সমাজ র‌্যাব ও পুলিশ সদস্যসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং স্বপন আঙ্কেল এর অবিলম্বে মুক্তি চাই।
মানববন্ধনে শিক্ষার্থী জায়েদ বলেন, আমাদেরকে আবার আন্দোলনে নামাবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনকারী জাহিদুল ইসলাম স্বপনকে যদি মুক্তি দেয়া না হয় তাহলে সচেতন ছাত্র সমাজ গনস্বাক্ষর কর্মসূচী সহ কঠোর আন্দোলনের ডাক দিবে। মিথ্যা মামলায় একজন কে কারাগারে প্রেরন করা নৈতিকতা ও আইনের শাসনে পরিপন্থি।
মানববন্ধনে শিক্ষার্থী শ্রাবণ বলেন, ২০১৮ সালে আমাদের সিনিয়র ভাই বোনেরা সচেতন ছাত্র সমাজের ব্যানারে জাহিদুল ইসলাম স্বপনকে ন্যায়বিচার প্রদানের জন্য মানববন্ধন করেছেন। ওনার মুক্তির জন্য ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা দরকার আমরা তা করবো, ছাত্র সমাজ এমন অন্যায়- অবিচার মানবে না।
উল্লেখ্য যে, জাহিদুল ইসলাম স্বপনকে গত ২ নভেম্বর র‌্যাব গ্রেফতার করে ফতুল্লা থানার একটি মামলায় গ্রেফতার দেখায়। এরপর থেকেই সমালোচনার ঝড় বইতে শুরু করেন এবং ছাত্র সমাজ স্বপনের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এমনকি জাহিদুল ইসলাম স্বপন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম ও সাধন বসাকের বিরুদ্ধে করা মামলার বাদী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!