নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
স্বামীর লাঠির আঘাতে নিহত গৃহবধূ লামিয়ার আক্তার তিন্নি

স্বামীর লাঠির আঘাতে নিহত গৃহবধূ লামিয়ার আক্তার তিন্নি

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু , আমতলী (বরগুনা) প্রতিনিধি

হাতের মেহেদির লালা রং মুছতে না মুছতেই স্বপ্নের সোনার সংসার শেষ হয়ে গেছে লামিয়া আক্তার তিন্নি (২০) নামের এক গৃহবধূর। বিয়ের মাত্র ৮ মাসের মাথায় স্বামী মনিরুলের লাঠির আঘাতে নির্মম ভাবে নিহত হয়েছে সে। মঙ্গলবার সন্ধ্যায় এঘটনা ঘটে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে। নিহত লামিয়া আক্তার তিন্নি উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারের মেয়ে।

জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারের মেয়ে তিন্নি আক্তার লামিয়ার সাথে আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের হারুন খানের ছেলে আটো চালক মনিরুলের সাথে চলতি বছরের মার্চ মাসে বিয়ে হয়। তিন্নি তখন এসএসসি পরীক্ষার্থী ছিল। বিয়ের মাত্র ৮ মাসের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর পরকিয়ার তুচ্ছ অভিযোগ তুলে স্বামী মনিরুল ইসলাম স্ত্রী তিন্নির মাথায় লাঠি দিয়ে আঘাত করে এ সময় তিন্নি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরে। তখন মনিরুল তার পরিবারের সদস্যদের সহযোগিতায় তিন্নিকে আমতলী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তখন তাকে মৃত্যু ঘোষনা করে। এসময় মনিরুল স্ত্রী লাশ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন হাসপাতালে উপস্থিত জনতা মনিরুলকে আটক করে আমতলী থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তিন্নির মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য বরগুনার জেনারেল হাসপাতালে পাঠায়।

তিন্নির ভাই রাব্বি হাওলাদার অভিযোগ করে বলেন, আমার বোনকে ৩লক্ষ টাকা যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করেছে। বিয়ের সময় আমার বাবা তিন্নির সংসারের সুখের কথা ভেবে সংসারের মালামাল এবং গলার চেইন ও কানের দুল দিয়েছিল। কিন্তু আমার বোনের কপালে সে সুখ সইলোনা মাত্র ৮ মাসের মাথায় তাকে ৩লক্ষ টাকার জন্য পিটিয়ে খুন করা হলো। নিহত তিন্নির মামা নজরুল ইসলাম বলেন, ঘটনার দিন মনিরুল আমার ভাগ্নি তিন্নির নিকট নগদ ৩লক্ষ টাকা দাবী করে। কিন্ত তিন্নির দরিদ্র বাবার পক্ষে এ যৌতুক দেওয়া সম্ভব না বিধায় তিন্নি টাকা দিতে অস্বীকার করায় তিন্নির স্বামী তাকে পিটিয়ে হত্যা করে। এ বিষয়ে আমরা মামলা করবো। নিহত তিন্নির মা রাহিমা বেগমমম কান্না জড়িত কন্ঠে বলেন, মোর মাইডার কপালে সংসার সইলো না। কি দোষ ছিল মোর মাইয়াডার। অল্প কয়দিন বিয়ার বয়স এইয়ার মধ্যে কিবা হরছে মোর মাইয়ায় যে হ্যারে পিডাইয়া মাইর‍্যা হলাইতে অইবে। মাইয়াডায় কইতো মা মুই একটা সোনার সংসার বানামু। মোর মাইয়াডার আর সোনার সংসার বানানো অলো না মুই এইয়ার বিচার চাই। চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, যৌতুকের জন্য তিন্নি আক্তার লামিয়কে স্বামী মনিরুল এবং তার শ্বশুর হারুন খান শ্বাশুরী লাইলী বেগম প্রায়ই নির্যাতন করতো। ঘটনার দিন স্বামী মনিরুল স্ত্রী তিন্নির নিকট ৩ লক্ষ টাকা যৌতুক দাবী করে। এ টাকা দিতে না পারায় তাকে পিটিয়ে হত্যা করে। আমরা এঘটনার বিচার চাই। তবে অভিযুক্ত মনিরুলের অভিযোগ স্ত্রী তিন্নি পরকীয়া করতো। আমি নিষেধ করার পরও সে শুনতো না। এ নিয়ে স্থানীয় ভাবে সালিশ দরবারও হয়েছে। ঘটনার দিন রাতে এ নিয়ে স্বামী স্ত্রীরির মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মাথায় সামন্য লাঠির আঘাতেই তার মৃত্যু হয় বলেও সে স্বীকার করে।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বলেন, তিন্নির মাথায় লাঠির আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মুত্যু হয়। আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, হাসপাতাল থেকে তিন্নির লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য মরগুনার মর্গে পাঠানো হয়েছে। নিহত তিন্নির স্বামী মনিরুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!