নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
জামিনে এসে বেপরোয়া আওয়ামী লীগ নেতা রশিদ মেম্বার!

জামিনে এসে বেপরোয়া আওয়ামী লীগ নেতা রশিদ মেম্বার!

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
ফতুল্লা মডেল থানার বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা একাধিক ছাত্র- জনতা হত্যা মামলার আসামী বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ জামিনে বের হয়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন অপকর্মে সাথে জড়িত ছিলো এবং সে চর বক্তাবলী জাকির হত্যার মামলার এজাহার নামীয় ২ নং আসামী। যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
রশিদ মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন লোকের জমি জমা দখল,মাছের ঘের দখল, বক্তাবলী ফেরী ও ট্রলার ঘাট দখল,ব্যবসা প্রতিষ্ঠান হামলা, ভাংচুর, লুটপাট দখল করা সহ র‌্যাব,পুলিশ ও ডিসির বরাবর একাধিক অভিযোগপত্র জমা দিয়েছে ভূক্তভোগী মহল।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাধ্য হয়ে স্বৈরাচার শেখ হাসিনা, রশিদ মেম্বারের রাজনৈতিক গুরু গডফাদার বলে খ্যাত শামীম ওসমান ও বক্তাবলীর আতংক শওকত আলী চেয়ারম্যান পালানোর পর রশিদ মেম্বার রুপ পরিবর্তন করে নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে আবারও বেপরোয়া হয়ে উঠে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যার অভিযোগে ৪/৫ টি মামলা রয়েছে।
ফেরীঘাট, বালুর গদী, মাছের খামার, ডিস ও ওয়াইফাই, ব্যাবসা, জমি দখল করতে শুরু করেন রশিদ মেম্বার ও তার অনুসারীরা এবং বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন কনকর্ড পাম্পের মালিকের কাছে ৫ লক্ষ টাকা চাদা দাবি করেন। না দিলে মেরে ফেলার হুমকি দেন। তখন কনকর্ড পাম্পের মালিক বাদল মিয়ার ডাক চিৎকারে দিলে আশে পাশের লোক জন এসে রশিদ মেম্বার কে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ তাকে থানায় নিয়ে রহস্য জনক কারনে ছেড়ে দেন।
এরপরেই রশিদ মেম্বার উল্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাদল মিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করায় এবং তার নামে ছাত্র হত্যা মামলা দিয়ে তাকে আটক করায় বলে অভিযোগ রয়েছে। রশিদ মেম্বার কে পরে র‌্যাব আটক করে ফতুল্লা মডেল থানায় সোর্পদ করে। বেশ কিছুদিন জেল খাটার পর আইনের ফাঁক-ফোঁকড় দিয়ে জামিনে বের হয়ে আসে রশিদ মেম্বার। কিছুদিন শান্ত থাকার পর আবারো বেপরোয়া হয়ে উঠেছে হারানো সাম্রাজ্য ফিরে পেতে রশিদ মেম্বার।
ব্যবসায়ী বাদল মিয়া কখনোই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো না। সে একজন বিএনপির কর্মী। খালেদা জিয়া, তারেক জিয়া মুক্তি পরিষদ নারায়নগঞ্জ জেলা সহ সভাপতির পদে অধিষ্ঠিত রয়েছেন বলে জানা যায়।
ব্যবসায়ী বাদলকে আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালিন আওয়ামী লীগের নেতা আব্দুর রশিদ মেম্বারের দেওয়া নাশকতা ও বিস্ফোরক মামলার আসামী হয়ে কয়েক বার জেল ও খাটেন বাদল।
এলাকাবাসীর একটাই দাবী অতি দ্রুত বাদল মিয়া কে এই মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক ও একাধিক মামলার আসামী আব্দুর রশিদ মেম্বার কে আইনের আওতায় এনে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করার জোর দাবী জানিয়েছে ভূক্তভোগী সহ এলাকা বাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!