নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে দেবরের কোদালের কোপে ভাবী গুরুতর জখম

আমতলীতে দেবরের কোদালের কোপে ভাবী গুরুতর জখম

প্রকাশিতঃ

ছবি- প্রতিকি

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি

মাটি কাটা নিয়ে দেবরের কোদালের কোপে ভাবী খালেদা বেগম (৪০) গুরুতর আহত হয়ে মুমুর্ষ অবস্থায় এখন বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যু প্রহর গুনছে। বুধবার দুপুরে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর নামক গ্রামে এঘটনা ঘটে। আহত খালেদার স্বামী ইলিয়াস হাওলাদার মালেয়েশিয়া প্রবাসী।

জানা গেছে, বুধবার দুপুরের সময় মালয়েশিয়া প্রবাসী ইলিয়াস হাওলাদারের স্ত্রী খালেদা বেগম (৪০) বাড়ির ভিতরে গাছ লাগানোর জন্য কোদাল দিয়ে মাটি কাটছিলেন। এসময় তার দেবর দিদার হাওলাদার মাটি কাটতে বাঁধা দেন এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে দেবর দিদার হাওলাদার ভাবীর হাত থেকে মাটি কাটার কোল ছিনিয়ে নিয়ে তার মাথায় কোপ দেন। এতে খালেদা বেগমের মাথার বাপ পাশের খুলি কেটে ভিতরে ঢুকে যায়। এসময় খালেদা বেগম রক্তাত্ব অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরেন।

খবর পেয়ে স্বজনরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহত খালেদা কেগমের মেয়ে তন্নি বেগম বলেন, আমার চাচা দিদার হাওলাদার আমার মাকে যে ভাবে কোদাল দিয়ে কুপিয়ে মাথার খুলি ভেঙ্গে ফেলেছে। সে বাঁচবে কিনা এখনো বলতে পারছি না। আমি এঘটনার বিচার চাই। অভিযুক্ত দেবর কোদল দিয়ে কোপানোর কথা স্বীকার করে বলেন, আমার অংশের মাটি কেটে নিয়ে যাচ্ছিল তাই এঘটনার সৃষ্টি হয়েছে।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তানভির শাহরিয়ার বলেন, খালেদা বেগমের মাথায় কোদালের কোপ রয়েছে। তাকে উন্নদত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মামলার পর তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!