নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় গাজাঁ সেবনকালে তর্কের জেরে ছুরিকাঘাতে হত্যা,আটক ২

ফতুল্লায় গাজাঁ সেবনকালে তর্কের জেরে ছুরিকাঘাতে হত্যা,আটক ২

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার পাগলায় গাজাঁ সেবন কালে কথা-কাটাকাটির জের ধরে সজীব দেবনাথ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
নিহত সজীব দেবনাথ বরগুনা জেলার সদর থানার শুশু কাঠপট্টি সড়কের আশুতোষ দেবনাথের পুত্র।
সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে।
ঘটনাট ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা থানা সীমান্তের পাগলা তালতলা এলাকায়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত রবি(১৭) ও সাজ্জাদ (১৮) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতর হলো ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকার বিজয় মন্ডলের পুত্র রবি ও সাজ্জাদ একই থানার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারেক দেওয়ানের ভাড়াটিয়া মিঠুর পুত্র সজিব।
ড্রেজার শ্রমিকরা জানান, বুড়িগঙ্গা নদী থেকে পাগলা তালতলা এলাকা দিয়ে একাধীক ড্রেজারের মাধ্যমে তীরে বালু উঠানো হয়। রাত হলেই এসব ড্রেজারে স্থানীয় মাদকাসক্ত যুবকরা এসে মাদকের আড্ডা দেয়। তাদের ড্রেজারে উঠতে বাধা দিলে দলবল নিয়ে এসে শ্রমিকদের মারধর করে। এজন্য স্থানীয় মাদকাসক্তদের কিছু বলতে কেহ সাহস পায়না।
তারা আরো জানান, শনিবার দিবাগত রাত সাড়ল বারেটার দিকে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। গাজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষনিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।
নিহতের বাবা জানায়,তিনি মিরপুরের ম্যাসে থেকে একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রয়েছে। নিহত সজিব ঢাকা মিরপুরস্থ একটি ঔষধ কোম্পানীতে চাকুরি করতো।এক বছর পূর্বে চাকুরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ীতে চলে যায়। দুই মাস পূর্বে তার ছেলে গ্রামের বাড়ী থেকে মিরপুর তার নিকট চলে আসে। এক প্রায় এক মাস পূর্বে নতুন চাকরি কাচাঁমালের আড়তে যোগদানের কথা বলে ফতুল্লার পাগলায় চলে আসে। রাত ৪ টার দিকে ফতুল্লা থানা পুলিশ মোবাইল ফোনে তাকে তার ছেলের মৃত্যু সংবাদ জানায়। নিহত সজিব দেবনাথ বিবাহিত বলে তিনি জানান।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান,মাদক সেবনের এক পর্যায়ে তাদের মাঝে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব দেবনাথ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!