নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে মহান বিজয় দিবস পালিত

আমতলীতে মহান বিজয় দিবস পালিত

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীতে যথাযথ মর্যদায় ১৬ ডিসেম্বও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুস্প স্তবক অর্পন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রীতি ফুটবল ম্যাপ অনুষ্ঠিত হয়। সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সকল সরকারী এবং বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়।

সকাল ৮টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিস্তম্বে আনুষ্ঠানিভাবে পুষ্পার্ঘ অর্পন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে সরকারী কর্মকর্তা বৃন্দ আনুষ্ঠানিক শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ অর্পন করেন।

এর পর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন এবং সদস্য সচিব তুহিন মৃধার নেতুত্বে এবং পৌর বিএনপি ও যুবদলের আহবায়ক কবির ফকির ও সদস্য সচিব জালাল উদ্দিন খানের নেতুত্বে, ছাত্রদলের সভাপতি হেলাল চৌকিদার ও সদস্য সচিব ইমরান খানের নেতুত্বে আনুষ্ঠানিক ভাবে পুষ্পার্ঘ অর্পন করে। বিএনপির পুষ্পার্ঘ অর্পনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, নাসির উদ্দিন তালুকদার, মো. মকবুল আহম্মেদ খান, তরিকুল ইসলাম টারজন, হামিম খান, বীরমুক্তিযোদ্ধা এবি এম সিদ্দিক, এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম শানু প্রমুখ।

এর পর পর্যায় ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আমতলী থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম, আইনজীবি সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. তেন মং, সাবরেজিষ্ট্রার অফিস, আমতলী পৌরসভা বিএনপির বিভিন্ন অংঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ, আমতলী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পন করে। পুষ্পার্ঘ অর্পন শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার তারেক হাসান, অফিসার ইনচার্য মো. আরিফুল ইসলাম। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আড়ম্বরপূর্ন বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলার ফিতা কেটে উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, ওসি মো. আরিফুল ইসলাম, বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্মআহবায়ক তরিকুল ইসলাম টারজান সহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গন অধিকার পরিষদ, বাংলাদেশ জামাতে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবং বিকেল ৩টায় আমতলী সরকারী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!