নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে ভূমিদস্যু বাবুলের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন!

আমতলীতে ভূমিদস্যু বাবুলের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন!

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি ।

বরগুনার আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার ও ভুমিদস্যু মনিরুজ্জামান বাবুলের মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে ভূক্তভোগি এলাকাবাসীরা মানববন্ধন করেছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের একটি ধান ক্ষেতে ভুক্তভোগি একটি মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আব্দুস সত্তাররের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন ওই গ্রামের ভূক্তভোগি কৃষক কামাল হাওলাদার, হারুন শরীফ, নয়া মিয়া হাওলাদার, তানজিল শরিফ, খলিল হাওলাদার ও জব্বার গাজী প্রমুখ। মানববন্ধনে ওই গ্রামের শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার পাতাকাটা মৌজায় ২১৮নং খতিয়ান ২০০, ২২০, ২২১, ২২২, ২২৪, ও ২২৫নং দাগে মোট ৩.৬৯ একর জমি রয়েছে। উল্লেখিত ওই জমি নিয়ে বরগুনার জজ কোর্টে দেওয়ানী মামলা চলমান রয়েছে। আদালত থেকে উক্ত জমিতে স্থিতি অবস্থার থাকার আদেশ থাকার পরেও স্থানীয় ভুমিদস্যু মনিরুজ্জামান বাবুল গংরা উক্ত জমির মধ্যে থেকে ২২২, ২২৪ ও ২২৫ নং দাগের জমিতে থাকা পাকা ধান গত ২৩ ডিসেম্বর দিনে ও রাতে মনিরুজ্জামান বাবুল হাওলাদারের নেতৃত্বে পাশা হাওলাদার, মিলন মিয়া, আব্দুর রাজ্জাক হাওলাদার, নাসির হাওলাদারসহ অপরিচিত আরো ১৫/২০ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে এলাকায় ভূক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে গায়ের জোরে কেটে নিয়ে যায়। উল্টো সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধাসহ আমাদের উপর দায় চাপিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়াছেন। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া ও উদ্দেশ্য প্রনোদিত।

উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধাকে দলীয়ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য একটি মহল ওই সংবাদ প্রকাশ করাইয়াছেন। মূল ঘটনা হচ্ছে যারা তুহিন মৃধার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাইয়াছেন তারা ফ্যাসিষ্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তুহিন মৃধা ও উপজেলার বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন হয় এহেন ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছেন। ভূক্তভোগী বক্তারা আরো বলেন, ওই বিরোধীয় জমি আমরা সাব-কবলা ও পৈত্রিক সূত্রে শতবছর ধরে ভোগ দখল করে আসছি। ভূমিদস্যু আওয়ামী রাজনীতির সাথে জড়িত মোঃ মনিরুজ্জামান বাবুল গংদের অত্যাচার ও আদালতে মিথ্যা মামলা চলমান থাকায় গত এক বছর পর্যন্ত ওই বিরোধীয় জমি আমরা চাষাবাদ পর্যন্ত করতে পারিনি।

ভূক্তভোগীরা ভূমিদস্যু মনিরুজ্জামান বাবুল গংদের অত্যাচার ও মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!