নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
দোকান দখলে নিতে বিএনপি নেতার ৬ তালা

দোকান দখলে নিতে বিএনপি নেতার ৬ তালা

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

আমতলীতে এক ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর দোকানে ৬টি তালা দিয়ে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘর মালিক তার দোকান তালামুক্ত করার জন্য এখন বিএনপির নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনা ঘটেছে বুধবার রাতে আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায়।

জানা গেছে, আমতলী উপজেলার সোনাখালী গ্রামের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের নিকট থেকে ২০২৩ সালের ১ জানুয়ারি ১৫ বছরের জন্য ২শতাংশ জমি মাসিক ২ হাজার টাকা মাটি ভাড়ার চুক্তি নিয়ে ৩লক্ষ ৭০ হাজার টাকা ব্যয় করে আধাপাকা টিন সেড ঘর তুলে ব্যবসা করে আসছেন। বুধবার রাতে আঠার গাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা ইউনিয়ন যুবদলের সদস্য ফিরোজ মাহমুদ এবং ছাত্রদলের সদস্য সজিব হাওলাদারকে নিয়ে গভীর রাতে জাহাঙ্গীর আলমের ঘরটি দখলে নেওয়ার জন্য ৬টি তালা মারেন। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর আলম দোকানে গিয়ে দেখেন তার ঘরটিতে ৬টি তালা দেওয়া রয়েছে। এ বিষয়ে বিএনপির সভাপতি ফারুক মৃধার সাথে যোগাযোগ করলে সে জানায় ওই ঘরে বিএনপির অফিস বানানো হবে। তুমি আর ঘর পাবা না। এ কথা শুনে জাহাঙ্গীর আলম কান্নায় ভেঙ্গে পরেন। তাৎক্ষনিক জাঙ্গীর আলম উপজেলা বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করলেও এখন পর্যন্ত তার ঘর তালামুক্ত করতে পারেননি।

স্থানীয় ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন প্যাদা বলেন, বিএনপির নেতারা জাঙ্গীরের দোকান দখলে নেওয়ার জন্য তালা দেওয়ার খবর শুনেছি।

স্থানীয় আরেক ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বলেন, গভীর রাতে বিএনপির নেতারা জাঙ্গীরের দোকান তালা দিয়ে দখল করে নেওয়ার খবর শুনেছি।

অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা দোকান দখলের অভিযোগ অস্বীকার করে বলেন এটি ইউপি সদস্যদের মধ্যে দ্বন্ধের জের ধরে তালা দেওয়া হয়েছে।

আঠার গাছিয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের নিকট ২ শতাংশ জমি ১৫ বছর মেয়াদী মাসিক ২ হাজার টাকা মাটি ভাড়ার চুক্তিতে ইজারা দিয়েছি। বুধবার গভীর রাতে ইউনিয়ন বিএনপির নেতারা তাদের অফিস বানানোর জন্য জাহাঙ্গীর আলমের দোকান ঘরটি দখলে নেওয়ার জন্য ৬টি তালা দিয়ে আটকিয়ে দেওয়ার খবর শুনেছি।

আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম টারজন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার পারসন তারেক রহমানের নির্দেশ অমান্য করে আঠার গাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা দখল বানিজ্যে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে সোনাখালী গ্রামের জাহঙ্গীর আলমের দোকান ঘর তালা দিয়ে দখলে নেওয়ার অভিযোগ পেয়েছি। এসকল দখলবাজ নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!