নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে সমঝোতা বৈঠকে ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

আড়াইহাজারে সমঝোতা বৈঠকে ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সমঝোতা বৈঠকে ইউপি সদস্য সহ দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকায়।

 

অভিযোগ সূত্রে জানা যায়,গত বুধবার সন্ধ্যায় প্রতিবেশী সেন্দী গ্রামের মৃত হাজী ইয়াসিনের ছেলে বিল্লাল ও সিরাজুলের ছেলে নাঈম গং দের সাথে একই গ্রামের হাইজাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন গং দের যৌথ মালিকানাধীন পুকুরের মাছ ধরা  কেন্দ্র করে  পূর্ব বিরোধ  চলছিল।

 

এ বিরোধ সমাধানের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন মেম্বারের বাড়িতে পারিবারিকভাবে সমঝোতা বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ হাজী ইয়াসিনের ছেলে সিরাজুল ইসলাম, সোহাগ, রফিকুল ইসলাম, এবং বিল্লালের ছেলে শরীফ সহ অজ্ঞাত ৫-৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহাবুদ্দিন মেম্বারকে উপর্যুপরি পিটিয়ে এবং কুপিয়ে জখম করে।

 

এ সময় তাকে বাঁচাতে বৈঠকে আসা একই গ্রামের কেরামত আলীর ছেলে শাহপরান (৩৫)কেও পিটিয়ে আহত করা হয়। ঘটনার পর স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে  কর্তব্যরত ডাক্তার শাহাবুদ্দিন মেম্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং শাহপরানকে প্রাথমিক চিকিৎসা দেন।এ

ঘটনায় আহত শাহাবুদ্দিন মেম্বার এর ছেলে শামীম বাদী হয়ে ওইদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!