নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন ২য় স্ত্রী!

সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন ২য় স্ত্রী!

প্রকাশিতঃ

ছবি – প্রতিকি

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছেন দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর নিজেই থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত স্ত্রী হালিমা।
৩ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহাগ রাড়িকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রী মোসা. হালিমাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে প্রথম স্ত্রীকে না জানিয়েই হালিমাকে বিয়ে করেন সোহাগ। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল, যা মেনে নিতে পারছিলেন না হালিমা। বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
শুক্রবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি চরম পর্যায়ে পৌঁছায়। একপর্যায়ে হালিমা স্বামী সোহাগকে দড়ি দিয়ে বেঁধে ধারালো বটি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন।
ঘটনার পর হালিমা নিজেই অ্যাম্বুলেন্স ডেকে সোহাগকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং পুলিশকে ফোন করে ঘটনাটি জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালিমাকে
আটক করে এবং আহত সোহাগকে হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী সোহাগের ছোট ভাই আরিয়ান আহমেদ সোহান বলেন, “আমার ভাইয়ের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, “ঘটনাটি দুঃখজনক। সোহাগকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত হালিমাকে
আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!