নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সাংবাদিক তোফাজ্জল হোসেন ও সেলিমের রুহের মাগফেরাত কামনায় সহকর্মীদের দোয়া মাহফিল

সাংবাদিক তোফাজ্জল হোসেন ও সেলিমের রুহের মাগফেরাত কামনায় সহকর্মীদের দোয়া মাহফিল

প্রকাশিতঃ

## সাংবাদিকদের স্মৃতিচারণে কাঁদলেন টিপু
ওনারা অত্যান্ত মোহাব্বতের মানুষ ছিলেন: মাও. ফেরদাউসুর রহমান
ষ্টাফ রিপোর্টার:
দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন ও ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমসহ প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারী) বাদ জোহর শহরের মহিলা কলেজ সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত সাংবাদিকদের সহকর্মীরা এ দোয়ার আয়োজন করে।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সাবেক সভাপতি তাপস সাহা, হাবিবুর রহমান শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল্লাহ্ রাসেল ও সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক লিটন।
দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমি মহানগর বিএনপির সদস্য সচিব হওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন তোফাজ্জল ভাই। তিনি আমার প্রতিটি কাজে পরামর্শ দিতেন। প্রতিদিন আমার সাথে একবেলা করে দেখা না করলে তার পেটের ভাত হজম হতো না। সেদিন সকালে যখন শুনলাম সাথে সাথে আমি সবুজকে (তোফাজ্জলের বড় ছেলে) কল করলাম, ও বললো ‘আব্বু কথা বলতে পারছেনা।’ যতদিন হসপিটালে ছিলো আমি প্রতিদিন সবুজের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তার জবান ছিলো না। ভাবতে পারিনি, তিনি এভাবে চলে যাবেন।
তিনি বলেন, তোফাজ্জল ভাই স্পষ্টবাদী ছিলেন। যেখানেই কোন সংবাদ পেতেন সাথে সাথে চলে যেতেন। এবং তিনি একজন ইসলামের সেবক ছিলেন। তিনি সত্যের পক্ষে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। তিনি যাকে যাই বলতেন স্পষ্টভাষায় বলে দিতেন। তিনি একদম স্বাভাবিক জীবন যাপন করতেন। তিনি সাংবাদিক জগতে যে অবদান রেখে গেছেন, তা বলে প্রকাশ করা যাবে না। ওনার লেখনি খুবই বস্তুনিষ্ঠ ছিলো এবং ন্যায়ের পক্ষে ছিলো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
সেলিমের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, সেলিম ছিলো একদম নরম মনের মানুষ। একটা ঠান্ডা প্রকৃতির সাংবাদিক ছিলো। দেখা হলেই সালাম দিতো। কখনো অভিমান করতো না। নয়ন, সুলতান চলে গেছে। আসলে ওরা আমাদের জন্য অনেক অবদান রেখেছে। কিন্তু আমরা ওদের জন্য কিছুই করতে পারেনি। কারণ, আপনারা জানেন বিগত আওয়ামী লীগের ষোলটি বছরে আমাদের জীবনটা রক্ষা করাটাই অনেক কঠিন ছিলো। ষোল বছরে ষোল ঘন্টাও বাড়ীতে ঘুমাতে পারেনি। শহরে চলাচল ঠিকই ছিলো কিন্তু বাড়ীতে থাকতে পারেনি। যাইহোক, আপনারা দোয়া করবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো।
দোয়া মাহফিলে সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আপনারা যে পেশায় নিয়োজিত এর চাইতে উত্তম পেশা এ পৃথিবীতে কিছুই হতে পারেনা। সত্যকে মানুষের সামনে উপস্থাপন করা। এটা সবচাইতে বড় জিহাদ। একজন মানুষ ষড়যন্ত্রের শিকার, আপনারা ইচ্ছে করলে সেই মিথ্যে ষড়যন্ত্র থেকে তাকে উদ্ধার করে সত্যটাকে মুখোমুখি দাঁড় করাতে পারেন। এই যে বিষয় এটা অনেক বড় ইবাদত। এই ইবাদতে জড়িত ছিলেন আমাদের তোফাজ্জাল ভাই, আমাদের সেলিম ভাই। ওনারা অত্যান্ত মোহাব্বতের মানুষ ছিলেন। ওনারা দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ বলে ‘তারা ভালো মানুষ ছিলো।’ আমি এদের প্রত্যেকের জন্য দোয়া করি। আমাদের তরফ থেকে তাদের জন্য যতটুকু করার দরকার আমরা করবো।
মুফতি মাসুম বিল্লাহ্ বলেন, মৃত্যুর পর মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। একমাত্র পথ থাকে নেক দোয়া। যদি কোন নেক সন্তান তার জন্য দোয়া করে, ওটাই তার জন্য পৌছায়। আলহামদুল্লিাহ্ আমরা তাদের জন্য দোয়া করেছি। তোফাজ্জল ভাই, সেলিম, সুলতান যারাই ছিলো তাদের সবারই সমাজে একটা গ্রহণযোগ্যতা ছিলো। হাসি-খুশি ছিলো, মিশুক ছিলো। কখনও কারো সাথে খারাপ ব্যবহার করেনি। তাই আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি।
বক্তব্য শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিরতণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আমির হুসাইন স্মিথ, সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ^াস হৃদয়, খবর নারায়ণগঞ্জের প্রকাশক জাহিদ হাসান, নির্বাহী সম্পাদক মশিউর রহমান, রিপোর্ট নারায়ণগঞ্জের সম্পাদক শরিফুল ইসলাম সুমন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউটির সাধারন সম্পাদক ও দ্যা বাংলা এক্সপ্রেসের সম্পাদক উজ্জল হোসাইন, সিটি নিউজের বার্তা সম্পাদক জুয়েল রানা, ফটো সাংবাদিক মো: কাইয়ূম, দৈনিক যুগের চিন্তার ফটো সাংবাদিক মেহেদী হাসান, দৈনিক রূদ্রবার্তার আলী হোসেন টিটু, দৈনিক অগ্রবানী পত্রিকার ফটো সাংবাদিক রিপন মাহমুদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশের হাবিব খন্দকার, সোলাইমান হোসেন ও প্রয়াত সাংবাদিক তোফাজ্জাল হোসেনের ছেলে মাহমুদুল হাসান সৌরভ, ফটো সাংবাদিক সেলিমের ছোট ভাই হৃদয় ও ছেলে মাহফুজসহ আরও অনেকে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!