নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
আড়াই হাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ 

আড়াই হাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ 

প্রকাশিতঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ আড়াই হাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গত রোববার বিকেলে উপজেলা সংলগ্ন শহীদ মন্জুর স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন,বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়নগঞ্জ-২ ( আড়াই হাজার) আসনের এমপি পদপ্রার্থী নজরুল ইসলাম আজাদ।

 

সভায় ৩১ দফার দেশ ও জনগণের কল্যাণে আগামী বাংলাদেশ গঠনে দেশ ও জনগনের সুযোগ সুবিধা সমূহ তুলে ধরে নজরুল ইসলাম আজাদ বলেন, দীর্ঘদিন পর স্বৈরাচার শেখ হাসিনামুক্ত হয়েছে বাংলাদেশ। দেশের মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে। সেজন্য তারা স্বতঃস্ফূর্তভাবে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে বিভিন্ন সংগঠনের নেতারা বিভিন্ন কথা বলছেন, এক মাস আর দুই মাসের আন্দোলনে কি সরকার পতন হয়েছে,হাসিনা পতনের আন্দোলন কি দুই মাসের আন্দোলন,বিগত ১৬-১৭ বছর ধরে তারেক রহমানের নির্দেশে এ দেশের আপামর জনগণ ও বিএনপির নেতারা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল,সেই আন্দোলনের নাম গণতান্ত্রিক আন্দোলন, আর এই ২০২৪ সালের আন্দোলনের ঘোষক ও রূপকার জননেতা তারেক রহমান,আর ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,আমি এই সরকারকে বলতে চাই,আপনারা অচিরেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন,এ বছর বা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হবে,এভাবে বললে হবে না,নির্দিষ্ট করে সময় বলতে হবে,খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু আমরা রাজপথে ছিলাম,আমরা রাজপথে থাকব। আমরা কখনো হাসিনার মতো পালিয়ে যাব না। ইনশআল্লাহ আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র গঠন করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি অত্যাধুনিক ও স্বনির্ভর এবং বৈষম্যহীন।

 

আড়াই হাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিথীকা বিনতে হোসাইন,জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আবদু, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম, আড়াইহাজার থানা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন, অন্যদের মধ্যে লাবলু, মোহাম্মদুল্লাহ, রফিক, ডালিম, মতিউর রহমান, আবজাল হোসেন, মামুন, আলমগীরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!