নারায়ণগঞ্জ রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার ফাজিঁলপুরে বিপ্লবের ইয়াবায় ধ্বংসের পথে যুব সমাজ!
এইচএসসি পরীক্ষার্থীদের অভিবাবকদের মাঝে খোরশেদের হাতপাখা ও পানি বিতরন
বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত
সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
বন্দরে হাতুড়ি পেটায় আলমগীর হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২
বন্দরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
টেক্সটাইল খাতের মহাপুরুষ মাইক্রো ফাইবার গ্রুপের কর্নধার প্রকৌশলী এম. এস. জামান এর সাফল্য
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন
বাড়ছে রাজনৈতিক হানাহানি: নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি
ফতুল্লায় মাতাল অবস্থায় যুবদল নেতা ও কাউন্টার ষ্টাফদের মারধর করলো কিলার নয়ন-মিঠু খান!
খুনী নয়নের ‘শেল্টারদাতা’ যুবদল নেতা মিঠু! ফতুল্লায় তোলপাড়
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
মাদকের একাধিক মামলার আসামি রকির নতুন কান্ড, ফতুল্লা থানায় জোড়া অভিযোগ!
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর নৃশংস হত্যা
প্রকল্পের প্রয়োজনেই মাটি কাটা হচ্ছে: সেতুমন্ত্রী
সোনারগাঁয়ে কলেজ ছাত্রীকে বিবস্ত্র করে হানিট্র্যাপ চক্রের ভিডিও ধারণ, চাঁদা দাবি
খোরশেদের উদ্যেগে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ
রূপগঞ্জে এমপির উদ্যোগে এ‌ইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস চালু
ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ
বন্দরে প্রেমের ফাঁদে ফেলে শিক্ষার্থীকে মারধর ও মুক্তিপন দাবি, গ্রেপ্তার ৭
নিজাম উদ্দিনের ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ
ফতুল্লায় স্বামীকে হত্যা: আদালতে ঘাতক স্ত্রীর দায় স্বীকার
সোনারগাঁয়ে ১৯ মামালার আসামি জঙ্গী সোহান গ্রেপ্তার
পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিশেষ মিশনে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম 
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী শ্রমিকের মৃত্যু
আমতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
চাঁদা না দেওয়ায় গাড়ি আটকে মারধর,ডেভিডের ভাই তপনকান্ডে পরিবহন ধর্মঘট
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

ফতুল্লায় বিভিন্ন দাবিসহ কারখানা বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ সড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকরা এই সড়ক অবরোধ করে রাখেন। বর্তমানে তারা সড়কের পাশে অবস্থান নিয়েছেন। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে কয়েকশত শ্রমিক রয়েছেন। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না।

বিনা কারণে শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করেন। এমনকি কারখানার ভেতরে ক্যান্টিন না থাকলেও কাউকে নাস্তা খাওয়ার জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় না।

তারা আরো বলেন, সকাল ৮টার এক মিনিট পর কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২টার এক মিনিট পর গেটের সামনে হাজির হলেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না।

কোনো কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি দাওয়ার বিষয় কোনো সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। মালিকের কঠিন এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে।

নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, ‘অনেক আগে থেকেই তাদের এই অসন্তোষ। এর আগেও কয়েকবার এই অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্ট পর্যায়ের ঝামেলা রয়েছে।

পাওনাদি পরিশোধ করে কিছু শ্রমিক ছাটাই করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করেছে। এ নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা।’

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের কোনো ধরনের বকেয়া না থাকা সত্যেও তারা রাস্তায় এসে সড়ক অবরোধ করে রাখে এবং বিক্ষোভ করেন। তাদের সঙ্গে কথা বলে মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষ এবং আইন-শৃঙ্খলা বাহিনী লোকজন সঙ্গে নিয়ে সমস্যার সমাধান করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!