নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
“তোলারাম কলেজ “শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ” এর প্রদর্শনী”

“তোলারাম কলেজ “শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ” এর প্রদর্শনী”

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি

সরকারি তোলারাম কলেজে “তারুণ্যের উৎসব” উপলক্ষে দ্বিতীয় দিনের মতো চলছে “শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ” এর প্রদর্শনী। কলেজের প্রাঙ্গণে আয়োজিত এ মেলা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। প্রদর্শনীতে তোলারাম কলেজের শহীদ চার শিক্ষার্থী—মানিক মিয়া (শাহরিক চৌধুরী), আব্দুর রহমান, মাহাদী হাসান পান্থ ও মেহেদী হাসান নাঈম—এর ব্যক্তিগত ছবি, আন্দোলনের ছবি, ব্যবহার্য সামগ্রীসহ নানা স্মৃতি প্রদর্শন করা হচ্ছে।

 

সংগঠকদের বক্তব্য:

প্রদর্শনীর অন্যতম সংগঠক মুন্নি আক্তার প্রত্যাশা জানান, “আমরা শহীদদের স্মৃতি জাগ্রত রাখতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদের সংগ্রামী চেতনাকে জীবন্ত রাখতে চাই। ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং শহীদদের যথাযথ সম্মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা তোলারাম কলেজকে একটি গণতান্ত্রিক ক্যাম্পাসে রূপান্তরিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

 

আরেক সংগঠক রাইসা ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও শহীদদের পরিবারের পুনর্বাসন কিংবা অপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এমনকি এখনো আহতদের যথাযথ চিকিৎসাও নিশ্চিত হয়নি। শহীদ মানিকের বাবা তার ছেলের হত্যা মামলার বিচার চেয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর শহীদ নাঈমের পরিবারের খোঁজ নেওয়ার মতো কেউ নেই। শহীদ আব্দুর রহমানের কাগজপত্র জটিলতার কারণে তার ক্ষতিপূরণ আটকে রয়েছে। আমরা এই অব্যবস্থাপনার তীব্র নিন্দা জানাই এবং শহীদদের প্রতি যথাযথ সম্মান নিশ্চিতের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!