নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বিএনপি কেন এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়?

বিএনপি কেন এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়?

প্রকাশিতঃ

এ বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি করেছেন।

এসময় তিনি বলেছেন, এটা গণতন্ত্রের সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়। সেক্ষেত্রে আমরা মনে করি এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব।

বিএনপি মহাসচিব বলেছেন, এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমরা ব্যবস্থা নিতে পারি।

এর আগে গত ১৬ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বক্তব্য দিয়েছিলেন।

এদিকে, বিএনপির ওই সংবাদ সম্মেলনের পরে দুপুরেই আরেকটি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিএনপির আগস্টে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নে আখতার আহমেদ প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের কথাই জানান।

তিনি বলেছেন, এ ব্যাপারে আমার কোন মতামত দেওয়ার সুযোগ নেই। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইনডোটা দিয়েছেন সেই উইনডোটা নিয়ে আমরা কাজ করছি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অবশ্য বলছেন, নির্বাচনের জন্য সরকারকে কোনো চাপ তারা দিচ্ছেন না।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করেও নির্বাচন করা সম্ভব এবং সেটা দ্রুতই সম্ভব। এজন্য আমরা কোনো চাপ দিচ্ছি না। একটা গ্রহণযোগ্য, কোয়ালিটি নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা বলবো।

সরকার নির্বাচনের যে সময় জানিয়েছে তাতে কোনো সমস্যা ছিল না বলে মনে করেন তিনি।

যে কারণে আগস্টেই নির্বাচন চায় বিএনপি

সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। ওই সভার সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবারের সংবাদ সম্মেলন করে বিএনপি।

স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল, এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে … এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি, এত বিলম্বিত করার কোনো কারণ নেই।

তিনি বলেছেন, নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি এটার রিপোর্ট এসে যাবে কালকে। সুতরাং আমার মনে হয় না যে এটা আরও বিলম্বিত করার কোনো প্রয়োজন আছে। কারণ যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাবে। বারবার করে বলছি আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে এ বছরের জুলাই-আগস্টের মধ্যেই নির্বাচনের দাবি জানান তিনি।

তবে এদিকে প্রয়োজনীয় সংস্কার করে নতুন সংবিধান রচনা করার পর নির্বাচন চায় চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে, ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যের পরদিনই বিএনপির দ্রুত নির্বাচনের দাবি একই সূত্রে গাঁথা বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, ভারতও চাপ দিচ্ছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দরকার। সংস্কার ছাড়াই। আজকে হঠাৎ করে বিএনপি ছয় মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে, এতোদিন যাবৎ ২০২৫ সালের মধ্যে দিতে বলছে। এই দুটোর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাচ্ছি। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বিএনপি এটা চাচ্ছে।

ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট যাতে আসতে না পারে সেরকম নিশ্চিত সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে বলে মনে করেন এই সমন্বয়ক।

হান্নান মাসউদ বলেন, নতুন একটি গণপরিষদ ও নতুন সংবিধান রচনার মাধ্যমেই সম্ভব বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট আসবে না এটা নিশ্চিত করা সম্ভব। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি।

তিনি বলছেন, বিএনপি চাচ্ছে ক্ষমতায় এসে নিজেদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেবে। এটাকে কুক্ষিগত করার প্রচেষ্টায় আছে। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করেই জাতীয় নির্বাচন বা গণপরিষদ নির্বাচনের দিকে এগোনো যায়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!