নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নগরীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নগরীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে বন্ধ ঘোষিত গার্মেন্টস চালুসহ আইনানুযায়ী শ্রমিকদের যাবতীয় প্রাপ্য পাওনা পরিশোধের দাবি এবং মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন দুটি গার্মেন্টসের শ্রমিকরা। রবিবার (১৯ জানুয়ারি) পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন তারা।

চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় অবস্থিত বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রধান কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন মাস্টার টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা।

অন্যদিকে এক শ্রমিককে মারধরের ঘটনায় দুপুরে ফতুল্লার মাসদাইরে সিটি কবরস্থানের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আরএস গার্মেন্টসের শ্রমিকরা।

পরে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ফতুল্লার উত্তর মাসদাইর কেতাব নগরে অবস্থিত মাস্টার টেক্সটাইল গার্মেন্টস বেশ কিছুদিন আগে লে-অফ ঘোষণা করে মালিকপক্ষ। গার্মেন্টস চালু এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করার দাবিতে দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ারায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শ্রমিকরা। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টেন সভাপতি সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বাসদের সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, ফতুল্লা থানা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, শ্রমিক নেতা কাদের।

সমাবেশে বক্তারা বলেন, মালিক পক্ষ শ্রমিকদের ন্যায্য বেতন পরিশোধ না করে নানা রকম তালবাহানা করে। মাস্টার গার্মেন্টসের শ্রমিকদের দুই মাস আগের বেতন এখনো দেওয়া হয়নি। শ্রমিকের বেতন পরিশোধ না করে বন্ধ করে দেওয়া হয়। যখনই তাদের বেতন দাবি করা হয় তখন বেতন না দেওয়ার একটা তালবাহানা শুরু করে তারা।

আর দোষ দেয় গার্মেন্টস শ্রমিকদের, তারা নাকি গার্মেন্টস খাতকে অচল করার একটা চক্রান্ত করেন। কিন্তু শ্রমিকরা তাল বাহানা করেন না। সৎ পথে পরিশ্রম করে দুবেলা দু-মুঠো ভাত খেতে চান কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ভিন্ন রূপ প্রকাশ করে শ্রমিকদের বেতন নিয়ে ছিনিমিনি খেলেন। প্রশাসনকে অবগত করার পরও কোনো গুরুত্ব দেয়নি তারা।

আরা আরো বলেন, প্রশাসন জেনেও চুপ করে আছে।

কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে বলেছেন সমস্যার কথা। বর্তমান জেলা প্রশাসক মহোদয় মানবতার প্রতীক। আমরা আজকে দেখতে চাই, কী রকম মানবতা তার মধ্যে আছে।

অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার আরএস কম্পোজিটের এক শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মাদার কালারের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সেনাবাহিনী, জেলা প্রশাসন, শিল্প পুলিশ, ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ জানান, মাস্টার টেক্সটাইলের মালিকপক্ষ শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য বৃহস্পতিবার তারিখ দিয়েছিল। কিন্তু পরে অসুস্থতার অজুহাতে আসেনি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!