নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় পলি কারখানায় আগুন

ফতুল্লায় পলি কারখানায় আগুন

প্রকাশিতঃ

ফতুল্লায় একটি পলি কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জন্মদিনের আতশবাজি থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার লালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফুটানো হয়। সেই আতশবাজির আগুন পার্শবর্তী এলাকা লালপুরে অবস্থিত একটি পলি কারখানায় ছিটকে পড়লে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্য আগুন টিনসেড কারখানাটির চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে এলাকাবাসী আতঙ্কিত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লা স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে কারখানায় মজুত বিপুল পরিমাণ পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে যায়।

তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানাটিতে পুরনো পলি গলিয়ে গার্মেন্টসের প্যাকেজিংয়ের পলির দানা উৎপাদন করা হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, ‘রাত ১টা ১৭ মিনিটে আমরা আগুনের খবর পাই। এরপর আমাদের তিনটি স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সোয়া ২টার দিকে আমরা আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হই। তবে আগুনে কেউ হিতাহত হয়নি। আগুনে কারখানার মজুতকৃত পলি, কোন, কার্টন ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলতে পারব।’

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘যতটুকু শুনেছি পাশে একটি জন্মদিনের অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আশপাশে পানির সঙ্কট থাকায় আগুন নির্বাপণ করতে আমাদের বেগ পেতে হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় আমরা আগুন নির্বাপণ করতে পেরেছি।’

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!