নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
শহরের যানজট নিরসনে আমার ভাবনা- করোনা বীর আনোয়ার হোসেন

শহরের যানজট নিরসনে আমার ভাবনা- করোনা বীর আনোয়ার হোসেন

প্রকাশিতঃ

নাসিক ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ষ্টাফ রিপোর্টার:
নিরসনের লক্ষ্যে মত প্রকাশ। এই প্রক্রিয়া অবলম্বন করলে হতে পারে এই মহা সমস্যার সুন্দর সমাধান। বঙ্গবন্ধু সড়কে কোনো প্রকার অটোরিকশা বা সাধারণ রিকশা চলাচল করতে পারবে না। মানুষ চলাচলের জন্য নির্দিষ্ট কিছু বড় ছয় সিটের মিশুক গাড়ি গুলি চলবে, রামকৃষ্ণ মিশনের সামনে থেকে সিটি কর্পোরেশনের সামনে পর্যন্ত। এগুলি কোন রিজার্ভ যাবেনা, ওই রাস্তাটুকুর মধ্যে যে যেখানেই নামবে বা যেখান থেকেই উঠুক নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে, সেই ক্ষেত্রে মিশনের সামনে থেকে ২ নং গেইট পর্যন্ত সম্ভাব্য ভাড়া ১০ টাকা , ২ নং গেট পার হলেই ভাড়া ২০ টাকা দিতে হবে। একই ভাড়া সিটি কর্পোরেশনের সামনে হতে ২ নং গেইট ১০ টাকা তারপর ২ নং গেইট পার হলেই ২০ টাকা ভাড়া পরিশোধ করতে হবে। এখানে বিষয় হলো যাত্রী তো অনেক, এক্ষেত্রে অটো গাড়ি লাগবে প্রতি মিনিটে একটা করে, ধরে নিলাম মিশনের সামনে থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত যেতে লাগবে ২০ মিনিট সে ক্ষেত্রে গাড়ি চলবে দুই দিক থেকেই ২০/২৫টি করে চল্লিশ পঞ্চাশটি । এই গাড়িগুলি নিয়ন্ত্রণ করবে কঠোর হস্তে স্বচ্ছতার সহিত সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন মিলে । এবার যদি পাড়া মহল্লার বিষয়ে কথা বলি ,বঙ্গবন্ধু সড়ক থেকে যে সকল রাস্তা বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে, সেই সকল রাস্তায় চলাচল করবে এলাকা ভিত্তিক রিকশা বা ছোট মিশুক গাড়িগুলো। বঙ্গবন্ধু সড়ক থেকে কমপক্ষে ২০০ ফিট ভিতরে শাখা সড়কে থাকবে ঐ সব অটো বা রিকশা। বড় অটো থেকে নেমে যাত্রীগণ ঐ মহল্লা ভিত্তিক রিস্কায় বা অটোতে চড়ে নিজ নিজ গন্তব্যে যাবেন। একটি এলাকা শহরের মাঝখানে আছে আমলাপাড়া কালিরবাজার, শুধু মাত্র নবাব সলিমুল্লাহ রোড হয়ে স্বপ্ন বাজারের গলি দিয়ে অটোরিকশা ঢুকতে পারবে স্বর্ণপট্টি হয়ে কালিরবাজার চারার গোপ পর্যন্ত। এবার আসি মেট্রোরেলের মোড় থেকে ঠিক বঙ্গবন্ধু রোডের মতোই কিছু নির্দিষ্ট গাড়ি, নির্দিষ্ট পাড়ায় চলাচল করবে ফলপট্টি দিয়ে সদর থানার সামনে দিয়ে টানবাজার হয়ে নিমতলা পর্যন্ত। অবশ্যই এই গাড়িগুলি সিরিয়াল মত চলবে। যেহেতু সব কয়টি বড়বাজার শহরের মাঝখানে বাজার হাটের বিষয় ও মানুষের অসুখ-বিসুখ রোগীর বেলায় । শুধু রোগী এবং একা হাতে বহন করা যায় না এমন পণ্য বা একাধিক মালামাল নিয়ে যাওয়া আসার ক্ষেত্রে ওই দুই সড়কে খুবই সীমিতভাবে অটোরিকশা চলবে কিন্তু সাধারণ যাত্রী নেওয়া যাবে না। রোগী বা পণ্য নামিয়ে সে অন্য এলাকায় খালি গাড়ি নিয়ে বিবি রোড এবং ঐ রোড ব্যবহার করতে পারবে কিন্তু কোন অবস্থাতেই সাধারণ যাত্রী নিয়ে যেতে পারবে না। এক্ষেত্রে শুধু যে অটো চালকের দোষ থাকে তাও কিন্তু না, অনেক সময় ড্রাইভারকে জোর করেই চাপ প্রয়োগ করে যাত্রীরা বাধ্য করে চড়ে বসে, এমন হলে যাত্রীকেও জরিমানার আওতায় আনতে হবে, শুধু ড্রাইভার না। তবে এই দিকেও খেয়াল রাখতে হবে যেন অকারণে কেউ হয়রানি মূলক জরিমানায় না পড়ে এবং এটা যেন ঘুষের পর্যায়ে না যায়। তাই জরিমানা আদায়কারীর স্বচ্ছতার জন্য মানি রিসিট ব্যবহার করবেন।এবার আসি বিভিন্ন বড় রোডের মিশুক বা অটো রিকশা শহরের কোন পর্যন্ত প্রবেশ করতে পারবে। প্রথমত চাষাড়া পঞ্চবটি রুটের গাড়িগুলো চাষাড়া রেললাইন থেকে ঘুরে সিরিয়াল মতো চলাচল করবে। চাষাড়া আদমজী রোডের গাড়িগুলো মেট্রো হলের মোড়ে ঘুরবে সিরিয়াল মতো যাত্রী নিয়ে চলাচল করবে। চাষাড়া সাইনবোর্ড রোড রাইফেল ক্লাবের আগে তেলের পাম্পের সামনে দিয়ে ঘুরিয়ে সিরিয়াল মত যাত্রী নিবে। মুক্তারপুর মুন্সিগঞ্জ সহ ঐ সকল এলাকার সিএনজি লেগুনা এসব গাড়ির স্ট্যান্ড থাকবে নিতাইগঞ্জ এলাকার পার্ক ও আলাউদ্দিন খান মাঠের আশেপাশে। বঙ্গবন্ধু রোড, নবাব সলিমুল্লাহ রোড, কালিরবাজার, ১ নং গেইট, ২ নং গেইট, শহিদ মিনারের সামনে, চাষাড়া সোনালি ব্যাংকের সামনে, মোটকথা শহরের ভিতরে স্পট গুলিতে কোন অবস্থাতেই সিএনজি ও লেগুনা স্ট্যান্ড রাখা যাবে না। শুধু সাধারণ মানুষ চলাচলের জন্য নির্দিষ্ট বড় অটোগুলি চলবে। বিভিন্ন রোডের বাস যেভাবে চলছে এভাবে চললেও তেমন অসুবিধা হবে না, শুধু শহিদ মিনারের ও শান্তনা মার্কেটের সামনে একটু কঠিন হলেই চলবে কিন্তু সকাল ৭টা হতে রাত ১০টা পর্যন্ত কোন ট্রাক বা কন্টেইনার শহরে প্রবেশ করতে পারবে না। আমাদের শুধু একটু আন্তরিক হয়ে কষ্ট করে কোথাও যেতে চাইলে দুইবার গাড়িতে বা রিক্সাতে উঠতে হবে এর বেশি কিছু না। যদিও এরই মধ্যে প্রশাসন অবৈধ ভ্যান গাড়ির দোকান অটো স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে গণ বিজ্ঞপ্তি জারি করেছেন তবুও প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা রেখে একটু বলতে চাই যে যানজটের একটি বড় কারণ শুধু হকার বলবো না, হকারের বাইরে ও অনেক কিছু আছে তবে হকার দিয়েই শুরু করি। সম্ভাব্য ধরে নিলাম বিবি রোড সহ শহরের প্রধান তিন চারটা সড়কে ফুটপাত বা পায়ে হেঁটে চলাচলের রাস্তা আছে চার থেকে সাড়ে চার হাজার মিটার তাহলে আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় অনেকদিন যাবত এই দেখে ও শুনে আসছি মূল শহরের মাঝে হকারসহ ভাসমান খাবারের দোকান, ফলের দোকান চায়ের দোকান সহ মোটামুটি দুই থেকে আড়াইহাজার হকার ও ভাসমান দোকানদারের দখলে আছে ফুটপাত। যদি এমন হত হকার উচ্ছেদ করতে গিয়ে শহরে অস্থিরতা ও বিশৃঙ্খলা সহ বেকারত্ব না বাড়িয়ে, রাস্তার দুই পাশের পায়ে হাঁটার ফুটপাতের শুধু এক সাইটে প্রতি হকারকে এক মিটার করে দোকান নিয়ে বসার সুযোগ করে দিয়ে মূল রাস্তা অবমুক্ত রাখলেও কিন্তু সব কুলই কিছুটা হলেও রক্ষা করা যেত, এখানে উল্লেখ্য যে অনেক সময় দেখা যায় একজন হকারের দুইটা তিনটা দোকান আছে, সেক্ষেত্রে যাচাই বাছাই করে একজন হকার পরিবারের জন্য একটির বেশি দোকান যাতে না বসাতে পারে এবং এই দোকানগুলো তদারকি করবেন প্রশাসন সহ সিটি কর্পোরেশন ও সর্ব মহলে গ্রহণযোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি বর্গের সমন্বয়ে। এ ছাড়াও বিভিন্ন ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার ও মার্কেট রেস্তোরাঁর সামনেও যাতে যত্রতত্র গাড়ি পার্কিং করতে না পারে সেদিকেও কঠোর নজরদারি করতে হবে। তাই ঐ সকল ২ আড়াই হাজার হকার ভাইদের সহ সকল সচেতন নাগরিকদের প্রতি সবিনয় অনুরোধ করছি, আসুন আমরা একান্ত নিজের স্বার্থ না দেখে, সকল নাগরিকের বিপদ-আপদ সুবিধা-অসুবিধার কথা চিন্তা করে আমরা যেভাবে মসজিদ মন্দির গির্জায় এক সারিতে দাঁড়াই, সে ভাবেই সবাই এক সারিতে দাঁড়িয়ে, অসাম্প্রদায়িক চেতনায় কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই কঠিন সমস্যার সমাধানের জন্য প্রশাসন ও সিটি কর্পোরেশনকে সহযোগিতা করি। তাহলেই আমাদের শহর হবে যানজট মুক্ত স্বাচ্ছন্দ্যে বসবাসের মত একটি সুন্দর শহর।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!