নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বন্দরে নারী গৃহকর্ত্রীকে পিটিয়ে ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট
জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পারুলের
শিশু রামিসা ধর্ষণ-হত্যা : সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
মাদক কারবারের অভিযোগে নির্যাতন, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে?
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে বাস কাউন্টার দখলে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত-১১ জন

আমতলীতে বাস কাউন্টার দখলে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত-১১ জন

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীর দূরপাল্লার ইউনিক বাস কাউন্টারের পাল্টাপাল্টি দখলের অভিযোগে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধারালো দা ও রামদা নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় পটুয়াখালী ও বরিশাল নিয়ে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে আমতলী পৌর সভার বটতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনার পর দুপুর থেকে বটতলায় অবস্থিত ঢাকাসহ দেশের দূর পাল্লার পরিবহনের সকল কাউন্টার ৪ঘন্টা বন্ধ ছিল।

 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার সময় আমতলী পৌরসভার বটতলা নামক স্থানে দূরপাল্লার পরিবহন ইউনিক কাউন্টারের পাল্টাপাল্টি দখল নিয়ে যুবদল আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার ও পৌর বিএনপি ও যুবদলের আহবায়ক কবির ফকিরের কর্মী সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষ ধারালো রামদা ও লাঠিসোটা ব্যবহার করায় বটতলা থেকে নতুন বাজার চৌরাস্তা পর্যন্ত পুরো এলাকায় রনক্ষেত্র তৈরী হয়। এসময় আতঙ্কিত মানুষজন দৌড়ে পালিয়ে যায় এবং দোকান পাট বন্ধ করে ব্যবসায়ীরা নিরাপদে চলে যান। এসময় বাঁধঘাটে অবস্থিত মোশারেফ হোসেন নামে একজনের ধানের আড়তে হামলা হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১১জন নেতা কর্মী আহত হয়েছে। আহতরা হলো ফরহাদ ফকির (৩২), রাহাত ফকির (২৮), মিজানুর রহমান মোল্লা (৪৮), সাইফুল ইসলাম (৩৮), বায়েজিদ (৩০), আলী হোসেন (৩২) মো. ইছা (২৪), লিমন মৃধা (২৪), সামসুল হক চৌকিদার (৪৬), আলামিন ফকির (৩৪) ও বেল্লাল (৩১)। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতদের প্রথমে আমতলী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎষা শেষে প্রথম তালিকার ৮জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতার ও ৩ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সংঘর্ষের পরপরই আমতলী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার শতাধিক বাস কাউন্টার দুপুরের পরপরই বন্ধ হয়ে যায়। গুরুতর আহত মিজানুর রহমান মোল্লা বলেন, আমি বিআরটিসি কাউন্টারের সামনে দাড়ানো ছিলাম এসময় সামসুল হক চৌকিদারের লোকজন এসে রামদা দিয়ে আমাকে কোপানো শুরু করেন।

 

এক গ্রুপের নেতা যুবদলের এক নম্বর সদস্য সাবেক কাউন্সলর ও সাবেক শ্রমিকদল সভাপতি সামসুল হক চৌকিদার অভিযোগ করে বলেন, ইউনিক কাউন্টার আমার। এ নিয়ে দুদফা সালিশ বৈঠকও হয়েছে। তারপরও শুক্রবার রাতে কবির ফকিরের লোকজন কাউন্টারের তালা ভেঙ্গে ল্যাপটপ এবং টিকেট নিয়ে যায়। শনিবার দুপুরের সময় তারা আবার কাউন্টার দখলে গেলে আমাদের লোকজন বাধা দেয় এ সময় তাদেও ৩জনকে কুপিয়ে জখম করে। তিনি আরো বলেন, রামদার কোপে আমার ডান হাতের একটি আঙ্গুলও কেটে গেছে।

 

যুবদল ও পৌর বিএনপির আহবায়ক কবির ফকির সামসুল হক চৌকিদারের আনা অভিযোগ অস্বীকার করে

বলেন, ইউনিক কাউন্টার আমাদের পক্ষের লোকজনের। আমাদের লোকজন কাউন্টার চালাচ্ছিল। শনিবার দুপুরে সামসুল হক চৌকিদার প্রায় দুই থেকে আড়াই শতাধিক ভাড়া করা সন্ত্রাসী বাহিনী নিয়ে ইউনিকসহ বিআরটিসি কাউন্টার দখল নিতে গেলে আমাদের লোকজন বাধা দেওয়ায় তাদের ৮জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাদেরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিততি নিয়ন্ত্রে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!