নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
বাল্কহেড চুরি করে বিক্রির অভিযোগে গ্রেফতার ৪

বাল্কহেড চুরি করে বিক্রির অভিযোগে গ্রেফতার ৪

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ও ঢাকা নৌ-পুলিশের যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে চোরাই বাল্কহেড বিক্রয় চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় পোস্তগোলা থেকে বাল্কহেডের কাটা অংশের প্রায় ৩০ টন ওজনের মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা।
গ্রেফতারকৃতরা হলেন- শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)।
কাজী নুসরাত এদীব লুনা জানান, গত ২৩ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট থেকে ‘এমবি মাছিয়াতা দরবার শরীফ’ নামের একটি বালুবাহী বাল্কহেডের স্টাফরা বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এসময় বাল্কহেডের খরচ বাবদ নগদ টাকা ও প্রয়োজনীয় জ্বালানি তেল নিয়ে যায় তারা। পরে বাল্কহেডের স্টাফরা বালুবাহী বাল্কহেডটি চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়।
তিনি আরও জানান, পরে গত ৫ ফেব্রুয়ারি নৌ-পুলিশের সদর দপ্তর এই সংবাদ জানতে পেরে নারায়ণগঞ্জ নৌ-পুলিশকে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশ জোরদার অভিযান পরিচালনাসহ তাদের গোয়েন্দা নজরদারি বাড়ায়। অভিযানকালে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার শ্যামপুর থানার সহায়তায় নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ও ঢাকা অঞ্চলের নৌ-পুলিশের যৌথ অভিযানে পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে এক আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তার হেফাজত থেকে চুরি যাওয়া বাল্কহেডটির ৪১১টি কাটা অংশ (যার ওজন প্রায় ৩০টন) উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই চক্রের আরও তিন সদস্যসহ মোট চারজন আসামিকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা করা হয়েছে এবং অনান্য সহযোগীদের গ্রেফতারে জোর অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

 

সংগৃহিত

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!