নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে বিএনপির চাঁদাবাজ নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

আমতলীতে বিএনপির চাঁদাবাজ নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সাথে জড়িত থাকায় উপজেলা  বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি ও পৌর বিএনপির ও উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কবির উদ্দিন ফকিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

 

 

রবিবার সকাল ১১টায় জেলা পরিষদ ডাকবাংলোয় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা।

 

 

লিখিত বক্তব্যে মোঃ তুহিন মৃধা  বলেন, গতকাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন ভিপি ও পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন  ফকিরের নেতৃত্ব বিএনপি থেকে বহিস্কৃত সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের দুই ছেলে ফরহাদ ও রাহাত ফকিরসহ ২০/৩০ জন সন্ত্রাসীরা দেশীয় দাঁড়ালো অস্ত্র দা, রামদা, ছেনা, বগি ও লাঠিসোঁটা নিয়ে  আমতলী নতুন বাজার বটতলায় দূরপাল্লার পরিবহন বাস ইউনিক কাউন্টার দখল নিতে যায়। তখন ওই কাউন্টারের দায়িত্বে থাকা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বিগত স্বৈরাচারী সরকারের আমলে কারা নির্যাতিত বিএনপির ত্যাগী নেতা সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা যুবদলের সিনিয়র সদস্য সামসুল হক চৌকিদার বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসীরা সামসুল হক চৌকিদারসহ ৫ জনকে কুপিয়ে গুরুত্বর আহত করেন।

 

 

লিখিত বক্তব্যে তুহিন মৃধা আরো বলেন ২০২৪ সালে ফ্যাসিস আওয়ামী সরকারের ড্যামি জাতীয় নির্বাচনে উপজেলা বিএনপির সাবেক বহিস্কৃত সভাপতি জালাল উদ্দিন ফকির আওয়ামী লীগ সাংসদের কাছ থেকে নগদ অর্থ উৎকোচ নেয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দল থেকে বহিস্কার করেন। এরপর ৫ আগসট হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করলে তার দুই সন্ত্রাসী ছেলে সন্ত্রাসী, হাইজ্যাক, চাঁদাবাজীসহ ও অনৈতিক কাজ করে যাচ্ছে। এমনকি কলাপাড়াতে ডাকাতি করতে গিয়ে দলবলসহ ধরা পড়ে দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। উপজেলা যুবদলের আহবায়ক কবির উদ্দিন ফকির বিভিন্ন সমস্যার শালিশ মিমাংসা মাধ্যমে চাঁদাবাজি ও তার সন্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন বাস কাউন্টার দখল ও চাঁদাবাজি করে আসছে। সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি জমিজমা নিয়ে বিরোধ মিমাংসার নামে চাঁদাবাজি করছেন। তার শ্যালক  সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সাঈদ জুবেরীকে দিয়ে বিআরটিসি বাস কাউন্টারটি জোরপূর্বক দখলে নিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ও মান-সম্মান ক্ষুন্ন হচ্ছে এমন দাবী তুহিন মৃধার।

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, মকবুল আহম্মেদ খান, আলহাজ্ব অ্যাডঃ নাসির উদ্দিন তালুকদার, আলহাজ্ব মোঃ তারিকুল ইসলাম টারজান, সদস্য আমিনুল ইসলাম সোহেল তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার তালুকদার, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোয়েব হেলাল, সদস্য সচিব ইমরান খান ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি,সাধারণ সম্পদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

ওই বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন ভিপি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সর্ম্পূন ভিত্তিহীন ও মিথ্যা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!