নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে জিআর চাউল বিতরণ

নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে জিআর চাউল বিতরণ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত জি আর চাউল প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টায় চাষাড়া রেললাইন সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ চাউল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোল্লাহ রাশেদ বিন বেলাল শাওনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন সংগঠনের সদস্য দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাসুদুর রহমান। পরে জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত জি আর চাউল অত্র সংগঠনের ১০০ জন প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব মোঃ ইউসুফ আলী হাওলাদার। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আলী হাওলাদার বলেন, নতুন স্বাধীন বাংলাদেশের সরকার আমাদের প্রতিবন্ধীদের মনে রেখেছে আমরা তাতেই অনেক খুশি। এই সরকারের কাছে অনুরোধ থাকবে নতুন স্বাধীন দেশের মত আমাদের প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার কাজ করার। নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ধন্যবাদ আমাদের সংগঠনের প্রতিবন্ধীদের জন্য জি আর চাউলের বরাদ্দ দেবার জন্য।
ইশারা ভাষার মাধ্যমে নাজমা বেগম বক্তব্যে বলেন, জেলা প্রশাসক স্যারের বরাদ্দকৃত চাউল আজকে আপনাদের মাঝে বিতরণ করা হবে। হয়তো আজকে আপনাদের সবার মাঝে চাউল দেওয়া সম্ভব নয়। যে পরিমান চাউল বরাদ্দ দেওয়া হয়েছে তাই আপনাদের মাঝে দেওয়া হবে।
সংগঠনের সহ-সভাপতি ইয়ারুন্নেছা ময়নার সঞ্চালনায় জি আর চাউল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ আলামিন, প্রচার সম্পাদক সজিব, ক্রীড়া সম্পাদক মোঃশাকিল, কার্যনির্বাহী সদস্য ছালেহা বেগম, শেফালি, রওশন আলী, নজরুল ইসলাম,নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ ইউসুফ আলী হাওলাদারের সহধর্মিণী রেনু বেগম প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!