নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্তা ও জার্মান নাগরিকসহ আহত ৩

আমতলীতে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্তা ও জার্মান নাগরিকসহ আহত ৩

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী নামক গ্রামে নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে এক দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা এবং জার্মান নাগরিকসহ ৩ জন আহত হয়েছে। শনিবার গভীর রাতে ওই ডাকাতির ঘটনা ঘটে।

 

জানা গেছে, উপজেলার ঘটখালী গ্রামের নজরুল ইসলাম তালুকদারের বাড়ীতে শনিবার রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি মুখোষধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মো. নজরুল ইসলাম তালুকদারকে দেশীয় বন্দুক দিয়ে জীবননাশের ভয় দেখিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পওে তার হাত পা বেঁধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। রডের আগাতে গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদারের ডান হাত ভেঙ্গে যায়। এর পর তারা ঘরের আলমিরা এবং মালামাল তছ নছ করে নগদ ৪ লক্ষাধিক টাকা, ৬-৭ ভরি স্বর্ন ও আইফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

 

ওই সময় ওই বাড়িতে বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকেও মারধর করে। রোকেয়া রথীর হাতের স্বর্নের চুরিও খুলে নিয়ে যায়। ডাকাতির খবর ছড়িয়ে পরলে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা তাদের সামনে দিয়ে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়।

 

গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদার বলেন, রাত আনুমানিক ৩টার সময় ১০ থেকে ১২ জনের একটি মুখোষধারী ডাকাতদল জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাকে এবং বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকে মারধর করে। ডাকাতের লোহার রডের আগাতে আমার ডান হাত ভেঙ্গে যায় এবং মাথা এবং কানে গুরুতর জখম হই। এঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!