নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ছাত্র ফেডারেশনের অবস্থান কর্মসূচি

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ছাত্র ফেডারেশনের অবস্থান কর্মসূচি

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের চাষাড়া চত্তর বিজয় স্তম্ভে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।

 

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা আজ ২৪ শে ফেব্রুয়ারি দুপুর ১২:৩০ মিনিটে অবস্থান কর্মসূচি শুরু করে বিকেল ০৪:৩০ মিনিটে  পরবর্তী দিনের ঘোষনা দিয়ে কর্মসূচি শেষ করে।

 

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা,সহ সভাপতি সাইদুর রহমান,সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর,অর্থ সম্পাদক শাহিন মৃধা সহ জেলা কমিটির অন্যান্য নেতারা,,তোলারাম কলেজ সংগঠক রাইসা ইসলাম,মুন্নি আক্তার প্রত্যাশা,নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান, ভোলাইল শাখার আহ্বায়ক মাহাদি হাসান, সদস্য শেখ সাদী,তাহমিদ আনোয়ার,মো: সোহাগ,সজীব,তিশা জাহান, সহ অন্যান্য সংগঠক-কর্মী সহ সাধারন শিক্ষার্থীরা।

 

ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, দীর্ঘ সতেরো বছরের লড়াই অতিক্রম করে আজ আমরা নতুন বাংলাদেশ যাত্রায় অগ্রসর হয়েছি। নারীসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে এই যাত্রার প্রধানতম লক্ষ্য। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে সুর আজ ধ্বনিত হচ্ছে সেই বন্দোবস্তে নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করে, নারীর জন্য উপযোগী রাষ্ট্র নির্মাণ এখন সময়ের দাবি।

বিচারহীনতার যে সংস্কৃতি সমাজের অপরাধপ্রবণতাকে আজ লাগামহীন করেছে তা ভেঙে ফেলতে হবে। বিগত সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণ-নিপীড়ণের বিচার নিশ্চিত করে রাষ্ট্রে বিচারবিভাগকে শক্তিশালী করে তুলতে হবে। সর্বোপরি রাষ্ট্রব্যবস্থাকে নাগরিকদের জন্য নিরাপদ ও উপযোগী করে গড়ে তুলে রাষ্ট্রের সক্ষমতা বিকাশে সহায়ক অবস্থান নিশ্চিত করতে হবে।

 

বক্তব্যে ছাত্রনেতা মৌমিতা নুর  বলেন, “রাত তো দূরের কথা এই সমাজে দিনে দুপুরেও একজন নারী নিরাপত্তাহীন,একটি শিশু একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে যেয়েও ধর্ষণের শিকার হয়,এই প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি, প্রশাসন এই ছোট্ট শিশুর নিরাপত্তা দিতে ও ব্যর্থ।

এই যে নারীর প্রতি যে বঞ্চনা আমাদের সমাজে বিদ্যমান যে ধর্ষক আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এবং নারীকে সে ধর্ষণের বঞ্চনা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে।

আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। ২৪ শে নারীদের যে ভূমিকা আপনারা দেখেছেন নারীদের যে অংশগ্রহণ ছিল এবং অগ্রভাগে ছিলো নারীরা সেইভাবেই নারায়ণগঞ্জে তাদের অগ্রভাগে ভূমিকা রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

 

অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অন্জন দাস,মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!