নারায়ণগঞ্জ শুক্রবার | ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব থেকে আনিসুর রহমানকে অব্যাহতি
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে রমজানকে মাদক ব্যবসায়ী বানানোর অপচেষ্টা
সিদ্ধিরগঞ্জে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫
কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা
বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার
রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
আড়াইহাজারে ফসলি জমির মাটি কাটায় আটক ৫
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ১৯
শূন্য থেকে শিখরে: স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ 
আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাঁচপুর রাজস্ব সার্কেল ভূমি অফিসে হাতেনাতে দালাল আটক
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ 
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি
বন্দরে খেয়াঘাটে সন্ত্রাসী হামলায় আহত ১
রূপগঞ্জে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
Next
Prev
প্রচ্ছদ
প্রয়াত সাংবাদিক জুলফিকুরের পরিবারকে জামালপুর জেলা প্রেসক্লাবের চেক হস্তান্তর

প্রয়াত সাংবাদিক জুলফিকুরের পরিবারকে জামালপুর জেলা প্রেসক্লাবের চেক হস্তান্তর

প্রকাশিতঃ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।জামালপুরে প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের পরিবারকে জামালপুর জেলা প্রেসক্লাব কল্যাণ তহবিলের চেক হস্তান্তর ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে চেক হস্তান্তর ও শোক সভার আয়োজন করা হয়।

 

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে চেক হস্তান্তর ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, ইত্তেফাকের শাহ জামাল, আজকের পত্রিকার ফারুক হোসেন ফিরোজ, যায়যায়দিনের বাদশা ভূইয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

এ সময় বক্তারা বলেন, প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকদের পরিবারের মাঝে অর্থিক সহায়তা প্রদান মহৎ দৃষ্টান্ত। এই সহায়তা একজন সাংবাদিকের মৃত্যুর পর তার পরিবারকে কিছুটা হলেও উপকার করবে। সাংবাদিক পরিবারের কল্যাণে এই তহবিলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাক্তিবর্গকে আর্থিক সহায়তা প্রদানের আহবান জানান বক্তারা। প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের আত্মার মাগফেতার কামনা করে মোনাজাত করা হয়। এরপর তার স্ত্রী ঝর্ণা রহমানের হাতে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়, এ সময় তার দুই ছেলে সন্তান উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মাইটিভি ও ইত্তেফাকের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি জুলফিকুর রহমান গত ১৪ ফেব্রুয়ারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!