নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
পল্টিবাজ রতন প্রতারণা করে শূন্য থেকে শতকোটি টাকার মালিক 

পল্টিবাজ রতন প্রতারণা করে শূন্য থেকে শতকোটি টাকার মালিক 

প্রকাশিতঃ

সোনারগাঁ প্রতিনিধিঃ- প্রকৃতিতে যখন ফুলের সমাহার,গাছে গাছে যখন সবুজ পাতার ছড়াছড়ি তখনই প্রজাপতির মেলা বসে। মৌমাছি ব্যস্ত হয় মৌ সংগ্রহে। দলীয় সরকার গঠিত হলেই একই কায়দায় বিশেষ শ্রেণির বর্ণচোরা মধুমাক্ষির আবির্ভাব ঘটে দলে। তারা শীতকালে বসন্তের কোকিল হয়ে ক্ষমতার ছায়ায় থেকে সমাজকে কলুষিত করে নিজে রিষ্টপুষ্ট হন ঠিকই কিন্তু দলকে করেন ছেড়াভেরা।

তেমনি এক বসন্তের কোকিল সনমান্দি ইউনিয়নের লেদেমদি গ্রামের দিন মজুর আঃ কাদিরের মেঝো ছেলে আবুল হাসেম রতন। জামা পাল্টানোর মতই তার দল পরিবর্তন।

একের পর এক দল বদলের মাধ্যমে লবন ব্যবসার আড়ালে এলাকায় আধিপত্য বিস্তার করে তার কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ার ঘটনা এখন মানুষের মুখে মুখে।

একাধিকবার দল বদলের কারনে ইতোমধ্যে সনমান্দি ইউনিয়নের পল্টিবাজ রতন হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন তিনি।

এক সময় হরিহরদি বাজারে লবন ও কেরোসিন তেল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন রতন।

কিন্তু বিএনপি,জাতীয় পার্টি,আওয়ামী লীগ,যখন যে দল ক্ষমতায় সে দলেরই নেতা বনে যাওয়ার কারণে বিত্তবৈভবের মালিক হতে অসুবিধে হয়নি। বিভিন্ন সময়ে সরকার পতন হলেও,তাদের পতন হয় না। রতনরা সব সময়ই সরকারি দলের লোক হয়ে থাকতে পছন্দ করেন,থাকেনও। সব সময়ই সরকারি দলের লোক হওয়ার প্রভাবে এলাকার নিরিহ মানুষদের জমিজমা দখল ও অত্যাচার করে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে ধনাঢ্য ক্লাবে নামও উঠে তার।

বিএনপির আমলে অবৈধ পন্থায় সনমান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেন রতন। সাধারণ সম্পাদক হওয়ার পরই নিরিহ মানুষদের জায়গা জমি জোর পূর্বক দখলে নেয়া থেকে এমন কোন কাজ নেই যা রতন করেনি।

পরবর্তীতে জাতীয় পার্টি থেকে লিয়াকত হোসেন খোকা এমপি নির্বাচিত হলে টাকার বিনিময়ে তার ছোট ভাইকে জাতীয় পার্টির সভাপতি বানিয়ে খোকার সাথে আঁতাত করে এলাকায় ভিন্নভাবে অর্থ উপার্জন করতো সে।

এরপর আওয়ামী লীগের সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল্ কায়সার এমপি নির্বাচিত হলে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠন এর উপদেষ্টা হয়ে পুরোদস্তুর আওয়ামী লীগার বনে যাওয়া রতনকে,ভিন্ন ভিন্ন প্লাটফর্মে দেখা যেতো দাপটের সহিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালনে তার তৎপরতা।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে পদ পাওয়ার আশায় বিপুল সংখ্যক লোক নিয়ে সম্মেলন স্থলে শো ডাউন করে সে। তারপর থেকে আব্দুল্লাহ আল্ কায়সার এমপির নেক নজরে পড়েন। তখন থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু পাঁচ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভোল পাল্টিয়ে আবারও বিএনপিতে ফিরে যান তিনি। বিএনপির এক নেতার সঙ্গে আঁতাত করে,বৈষম্য বিরুধি ছাত্র আন্দোলনের হত্যা মামলায় নিরীহ মানুষদের নাম জড়িয়ে এলাকা ছাড়া করেন তাদের,যাতে বিনে বাধায় তার একচ্ছত্র আধিপত্য পূর্বের মতই বজায় থাকে এলাকায়।

রতনের বড় ভাই খোকন আওয়ামী লীগ নেতা ও তার ছোট ভাই আবুল হোসেন সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হওয়ার কারণে বিত্ত বৈভবের মালিক হতে তার কোন অসুবিধে হয়নি।

আর বেসুমার অর্থ থাকার কারণে লালবাগ/কামরাঙ্গিচর থানায় একাধিক মামলা থাকার পরও বহুল তবিয়তে দিন পার করছেন তিনি। তার বিরুদ্ধে ব্যাংক জ্বালিয়াতির মামলাও রয়েছে। একদা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছিলেন,দুঃসময় এলে আওয়ামী লীগের বসন্তের কোকিলদের পাঁচ হাজার ভোল্টেজের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তার কথার জলজেন্ত উদাহরণ সনমান্দি ইউনিয়নের রতন। যুগে যুগে বসন্তের কোকিলেরা নির্লজ্জের মতো এইভাবে সুসময়ে আসিয়া সমস্ত চরাচরে তাহাদের কণ্ঠের দাপটে রাষ্ট্র করিয়া দেয়,তাহারা রহিয়াছে,তাহারাই কেবল রহিয়াছে। জগতে যেন আর কেহ নাই! থাকতেও নাই!

তাইতো বিএনপির স্থানীয় নেতা কর্মীরা রতন’র বিতর্কিত কার্য কলাপে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন এবং এই বসন্তের কোকিল যেনো আর কখনোই বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে না পারেন,দলের সকল সদস্য পদ বাতিল করে তাকে বহিষ্কারের করারও দাবী জানিয়েছেন।

রতনের কাছে জানতে চাইলে,তিনি বলেন আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম,এখন দেশের বাহিরে অবস্থান করছি। আওয়ামী লীগ করার প্রশ্নই উঠেনা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!